RMG Code — Rules for a Better TomorrowRMG Code
নিরাপত্তা
হোম · নিরাপত্তা · বয়লার আইন · ধারা ৪৪ · নবম অধ্যায় অপরাধ ও দণ্ড
ধারা৪৪

ধারা ২৮ এর বিধান লঙ্ঘনের দণ্ড

বয়লার আইন, ২০২২

৪৪। যদি কোনো ব্যক্তি ধারা ২৮ এর উপ-ধারা (১) এ উল্লিখিত বয়লার দুর্ঘটনার তথ্য বা সংবাদ লিখিতভাবে প্রদান করিতে ব্যর্থ হন অথবা উপ-ধারা (৩) এ উল্লিখিত বয়লার দুর্ঘটনার কারণ, প্রকৃতি বা ব্যাপ্তি সম্পর্কে লিখিতভাবে যে তথ্য জানিতে চাওয়া হইবে উহা প্রদান করিতে ব্যর্থ হন, তাহা হইলে উহা হইবে একটি অপরাধ এবং তজ্জন্য তিনি অনধিক ২ (দুই) বৎসরের কারাদণ্ড বা অনধিক ২ (দুই) লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হইবেন।

তথ্যসূত্র: বয়লার আইন, ২০২২ (২০২২ সনের ০৬ নং আইন), ধারা ৪৪ — bdlaws.minlaw.gov.bd। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।