RMG Code — Rules for a Better TomorrowRMG Code
নিরাপত্তা
হোম · নিরাপত্তা · বয়লার আইন · ধারা ১১ · তৃতীয় অধ্যায় বয়লার পরিচালনা লাইসেন্স, বয়লারের প্রকারভেদ, তালিকাভুক্তি, ইত্যাদি
ধারা১১

বয়লার পরিচালনা লাইসেন্স বাতিল

বয়লার আইন, ২০২২

১১। (১) প্রধান বয়লার পরিদর্শক নিম্নবর্ণিত যে কোনো কারণে বয়লার পরিচালনা লাইসেন্স বাতিল করিতে পারিবেন, যথা :-

(ক) মিথ্যা তথ্য বা দলিলের মাধ্যমে বয়লার পরিচালনা লাইসেন্স গ্রহণ করা হইলে;

(খ) লাইসেন্সধারী ব্যক্তির দায়িত্বে অবহেলার কারণে বয়লার ক্ষতিগ্রস্ত হইলে বা দুর্ঘটনা ঘটিলে;

(গ) লাইসেন্সধারী ব্যক্তি শারীরিক ও মানসিক অক্ষমতার কারণে বয়লার পরিচালনায় অপারগ হইলে; বা

(ঘ) বয়লার পরিচালনা লাইসেন্স নবায়নের আবেদন প্রত্যাখ্যান করা হইলে।

(২) উপ-ধারা (১) এ যাহা কিছুই থাকুক না কেন, বয়লার পরিচালনা লাইসেন্স বাতিল করিবার পূর্বে লাইসেন্সধারী ব্যক্তিকে ১৫ (পনেরো) দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ প্রদান করিতে হইবে।

(৩) উপ-ধারা (১) এর অধীন বয়লার পরিচালনা লাইসেন্স বাতিল করা হইলে লাইসেন্সধারী ব্যক্তিকে লিখিতভাবে উহার কারণ অবহিত করিতে হইবে।

(৪) বয়লার পরিচালনা লাইসেন্স বাতিলের পদ্ধতি বিধি দ্বারা নির্ধারিত হইবে।

তথ্যসূত্র: বয়লার আইন, ২০২২ (২০২২ সনের ০৬ নং আইন), ধারা ১১ — bdlaws.minlaw.gov.bd। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।

এই ধারা উল্লেখ করে এমন বিধি (১)