RMG Code — Rules for a Better TomorrowRMG Code
নিরাপত্তা
হোম · নিরাপত্তা · বয়লার আইন · ধারা ৩১ · সপ্তম অধ্যায় প্রশাসনিক জরিমানা, আপিল ও ফি আদায়, ইত্যাদি
ধারা৩১

প্রশাসনিক জরিমানা ও জরিমানা আরোপের ক্ষমতা

বয়লার আইন, ২০২২

৩১। (১) প্রধান বয়লার পরিদর্শক উপ-প্রধান বয়লার পরিদর্শক নিম্নবর্ণিত ক্ষেত্রে নির্ধারিত পদ্ধতিতে, কারণ দর্শানোর সুযোগ প্রদান করিয়া, অনধিক ১ (এক) লক্ষ টাকা এবং উক্তরূপ লঙ্ঘনের পুনরাবৃত্তিতে দ্বিগুণ প্রশাসনিক জরিমানা আরোপ করিতে পারিবেন, যথা:-

(ক) কোনো বয়লার ব্যবহারের সনদ নবায়ন ব্যতীত ব্যবহার;

(খ) কোনো নিবন্ধিত বয়লার নির্ধারিত সর্বোচ্চ কার্যকরী চাপ অপেক্ষা অধিক চাপে ব্যবহার বা বয়লারের নিরাপত্তা ভাল্‌ভ এইরূপে পরিবর্তন (temper) করা, যাহার ফলে উহা নির্ধারিত সর্বোচ্চ কার্যকরী চাপে ব্যবহার করা সম্ভব না হয়;

(গ) উপযুক্ত লাইসেন্সধারী ব্যতীত অন্য কাহারো দ্বারা বয়লার পরিচালনা;

(ঘ) বয়লারে ব্যবহৃত পানির মান-মাত্রা নিয়ন্ত্রণ ব্যতিরেকে উহা ব্যবহার; এবং

(ঙ) এই আইন বা বিধি দ্বারা অপরাধ হিসাবে চিহ্নিত করা হয় নাই এইরূপ কোনো কার্য সংঘটন।

(২) এই ধারার অধীন আরোপিত ও আদায়কৃত প্রশাসনিক জরিমানার অর্থ সরকার কর্তৃক নির্ধারিত খাতে জমা করিতে হইবে।

তথ্যসূত্র: বয়লার আইন, ২০২২ (২০২২ সনের ০৬ নং আইন), ধারা ৩১ — bdlaws.minlaw.gov.bd। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।

এই ধারা উল্লেখ করে এমন বিধি (১)