প্রধান বয়লার পরিদর্শকের কার্যাবলি
৫। এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, প্রধান বয়লার পরিদর্শকের কার্যাবলি হইবে নিম্নরূপ, যথা :-
(ক) স্থানীয়ভাবে নির্মিত বয়লারের মান নিয়ন্ত্রণ করা;
(খ) আমদানিকৃত বয়লারের মান যাচাইকরণ;
(গ) মানসম্মত ও নিরাপদ বয়লার ব্যবহার নিশ্চিতকরণ;
(ঘ) বয়লার পরিচালনার জন্য লাইসেন্স প্রদান করা;
(ঙ) বয়লার নির্মাণ ও মেরামতের ক্ষেত্রে নির্মাণকারী, মেরামতকারী, পরিদর্শনকারী প্রতিষ্ঠান ও ঝালাই (welding) পরীক্ষণকারী প্রতিষ্ঠান তালিকাভুক্তকরণ;
(চ) বয়লার আমদানির ক্ষেত্রে কোড এবং পরিদর্শনকারী প্রতিষ্ঠান ও ইনডেন্টর তালিকাভুক্তকরণ;
(ছ) প্রধান বয়লার পরিদর্শকের কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, বয়লার নির্মাণকারী, বয়লার ব্যবহারকারী, বয়লার পরিদর্শনকারী প্রতিষ্ঠান, ইনডেন্টর, ঝালাই পরীক্ষণ প্রতিষ্ঠান, বয়লার পরিচালনার জন্য লাইসেন্স প্রার্থী বা বয়লার পরিচালনার কাজে নিয়োজিত ব্যক্তিদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠানের তালিকাভুক্তকরণ;
(জ) প্রধান বয়লার পরিদর্শকের কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের জন্য দফা (ছ) এ বর্ণিত প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠান দ্বারা বা অন্য কোনোভাবে প্রশিক্ষণের আয়োজন করা; এবং
(ঝ) সরকার কর্তৃক, সময় সময়, অর্পিত অন্যান্য দায়িত্ব পালন।
তথ্যসূত্র: বয়লার আইন, ২০২২ (২০২২ সনের ০৬ নং আইন), ধারা ৫ — bdlaws.minlaw.gov.bd। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।