RMG Code — Rules for a Better TomorrowRMG Code
নিরাপত্তা
ধারা২৯

অগ্নি নির্বাপণ অধিদপ্তর

অগ্নি প্রতিরোধ ও নির্বাপণ আইন, ২০০৩

২৯৷ (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে অগ্নি নির্বাপণ ও বেসামরিক প্রতিরক্ষা অধিদপ্তর নামে একটি অধিদপ্তর থাকিবে, যাহার প্রধান হইবেন একজন মহাপরিচালক৷

(২) মহাপরিচালক সরকার কর্তৃক নিযুক্ত হইবেন এবং তাহার চাকুরীর শর্তাদি সরকার কর্তৃক স্থিরীকৃত হইবে৷

(৩) মহাপরিচালকের পদ শূন্য হইলে কিংবা অনুপস্থিতি, অসুস্থতা বা অন্য কোন কারণে মহাপরিচালক তাহার দায়িত্ব পালনে অসমর্থ হইলে শূন্য পদে নবনিযুক্ত মহাপরিচালক কার্যভার গ্রহণ না করা পর্যন্ত কিংবা মহাপরিচালক স্বীয় দায়িত্ব পালনে সমর্থ না হওয়া পর্যন্ত, সরকার কর্তৃক মনোনীত কোন ব্যক্তি মহাপরিচালকরূপে দায়িত্ব পালন করিবেন৷

(৪) অধিদপ্তরের কার্যাবলী সুষ্ঠুভাবে পালনের জন্য প্রয়োজনীয় সংখ্যক কর্মকর্তা ও কর্মচারী বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতি ও শর্তে নিয়োগ করা হইবে৷

(৫) মহাপরিচালকের দায়িত্ব হইবে, এই আইন এবং Civil Defence Act, 1952 (XXXI of 1952) এর উদ্দেশ্য পূরণকল্পে প্রয়োজনীয় কার্যাদি এবং সরকার কর্তৃক প্রদত্ত অনুরূপ অন্যান্য কার্য সম্পাদন করা৷

তথ্যসূত্র: অগ্নি প্রতিরোধ ও নির্বাপণ আইন, ২০০৩ (২০০৩ সনের ৭ নং আইন), ধারা ২৯ — bdlaws.minlaw.gov.bd। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।