ধারা১৬
জনসেবক
অগ্নি প্রতিরোধ ও নির্বাপণ আইন, ২০০৩
১৬৷ এই আইনের অধীনে কর্মরত যে কোন ব্যক্তি এবং অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ Penal Code, 1860 (Act XLV of 1860) এর section 21 এ public servant (জনসেবক) কথাটি যে অর্থে ব্যবহৃত হইয়াছে সে অর্থে public servant (জনসেবক) বলিয়া গণ্য হইবেন৷
তথ্যসূত্র: অগ্নি প্রতিরোধ ও নির্বাপণ আইন, ২০০৩ (২০০৩ সনের ৭ নং আইন), ধারা ১৬ — bdlaws.minlaw.gov.bd। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।