ধারা১৪
ব্রিগেডের সাহায্যে সহায়তা প্রদানকারী সংস্থা ইত্যাদি
অগ্নি প্রতিরোধ ও নির্বাপণ আইন, ২০০৩
১৪৷ মহাপরিচালক বা ব্রিগেডের ভারপ্রাপ্ত কর্মকর্তা কর্তৃক মৌখিক বা অন্যভাবে অনুরুদ্ধ হইলে, সহায়তা প্রদানকারী সংস্থাসহ যে কোন ব্যক্তি, বা প্রতিষ্ঠান তাহার বা উহার পক্ষে সম্ভব সকল প্রকারে ব্রিগেডের অপারেশনাল কর্মকাণ্ডে প্রয়োজনীয় সাহায্য সহযোগিতা প্রদান করিবে৷
তথ্যসূত্র: অগ্নি প্রতিরোধ ও নির্বাপণ আইন, ২০০৩ (২০০৩ সনের ৭ নং আইন), ধারা ১৪ — bdlaws.minlaw.gov.bd। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।