প্রথমে আপনার কারখানায় প্রযোজ্য আইন নির্বাচন করুন
নির্বাচিত আইন: আইন নির্বাচন করুন। বদলাতে ওপরের বোতাম চাপুন।
কর্মঘণ্টা, বিরতি ও অধিকাল
এই অধ্যায় শেষে আপনি পারবেন
- দৈনিক ৮ ও ১০ ঘণ্টা এবং সাপ্তাহিক ৪৮, ৫৬ ও ৬০ ঘণ্টার সীমা প্রয়োগ করতে
- কাজের মাঝে প্রাপ্য বিরতি ঠিক করতে
- মূল থেকে ের হার ও মোট টাকা হিসাব করতে
- ওভারটাইম ও নারীর রাতের কাজে সম্মতির নিয়ম মানতে
- কাজের সময়ের নোটিশ ও রেজিস্টার আইন অনুযায়ী রাখতে
1প্রারম্ভিক কেস

"কাল শিপমেন্ট। লাইন ৫-এর সবাই আজ রাত ১০টা পর্যন্ত থাকবে, মানে সকাল ৮টা থেকে ১২ ঘণ্টা কাজ। ডাবল ওভারটাইম দেব, সমস্যা কী?"
কমপ্লায়েন্স কর্মকর্তা হিসেবে আপনার পরামর্শ কী?
2এক নজরে
3চিত্রে ব্যাখ্যা
ধারা ১০৯ ও বিধি ১০৩ (২০২২ সংশোধন): সম্মতি ফরম-৩৫-এ, প্রত্যাহার না করলে ১ মাস বহাল (আগে ছিল ১২ মাস); প্রত্যাহার ফরম-৩৫(ক)-এ; রেজিস্টার ফরম-৩৬; প্রয়োজনীয় যাতায়াত ব্যবস্থাসহ নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
ধারা ৪৬ ও বিধি ১০৯: শ্রমিকের লিখিত সম্মতি ফরম-৩৯-এ, প্রত্যাহার না করলে ৩০ দিন বহাল; সম্মতিসহ জোনের অতিরিক্ত মহাপরিদর্শকের কাছে আবেদন, অনুমতির পরেই কাজ; প্রত্যাহার ফরম-৪০; রেজিস্টার ফরম-৪১ ও ৪২।
কাজ শুরু
আহারের বিরতি ১ ঘণ্টা
৮ ঘণ্টা শেষ
সর্বোচ্চ ১০ ঘণ্টা
ধারা ১০১: ৫ ঘণ্টার বেশি কাজে আধা ঘণ্টা, ৬ ঘণ্টার বেশিতে ১ ঘণ্টা বিরতি; ৮ ঘণ্টার বেশি কাজ হলে একটি ১ ঘণ্টা বা দুটি আধা ঘণ্টার বিরতি। বিধি ৯৯: ওভারটাইমে শ্রমিকের সম্মতি ও অন্তত ২ ঘণ্টা আগে জানানো।
কাজ শুরু
আহারের বিরতি ১ ঘণ্টা
৮ ঘণ্টা শেষ
সর্বোচ্চ ১০ ঘণ্টা
ধারা ৩৯: ৫ ঘণ্টার বেশি কাজে ৩০ মিনিট, ৬ ঘণ্টার বেশিতে ১ ঘণ্টা বিরতি; ৮ ঘণ্টার বেশি কাজ হলে একটি ১ ঘণ্টা বা দুটি ৩০ মিনিটের বিরতি। বিধি ১০৬: ওভারটাইমে অন্তত ২ ঘণ্টা আগে জানানো ও সম্মতি।
✓ যা করতে হবে
- কাজ করানোর আগে ফরম-৩৫-এ শ্রমিকের লিখিত সম্মতি (বিধি ১০৩(১))
- সম্মতির তথ্য ফরম-৩৬ রেজিস্টারে রাখা (বিধি ১০৩(৪))
- সম্মতি ১ মাস কার্যকর, তারপর নতুন করে নেওয়া (বিধি ১০৩(২), ২০২২ সংশোধন)
- প্রয়োজনীয় যাতায়াত ব্যবস্থাসহ নিরাপত্তা নিশ্চিত করা (বিধি ১০৩(১)-এর শর্তাংশ)
- শ্রমিক ফরম-৩৫(ক)-এ প্রত্যাহার করলে তা মেনে নেওয়া
✗ যা করা যাবে না
- সম্মতি ছাড়া রাত ১০টার পরে কাজ করানো (ধারা ১০৯)
- মৌখিক "রাজি আছি" দিয়ে চালানো
- প্রত্যাহারের পরও রাতের ে রাখা
- সম্মতি থাকলেও দিনে ১০ ঘণ্টার সীমা পার করা
✓ যা করতে হবে
- ফরম-৩৯-এ শ্রমিকের লিখিত সম্মতি (বিধি ১০৯(১))
- সম্মতিসহ জোনের অতিরিক্ত মহাপরিদর্শকের কাছে আবেদন ও অনুমতি (ধারা ৪৬, বিধি ১০৯(৪)–(৫))
- যাতায়াত ব্যবস্থাসহ নিরাপত্তা নিশ্চিত করা (বিধি ১০৯(১))
- সম্মতির রেজিস্টার ফরম-৪১, বাতিলের রেজিস্টার ফরম-৪২
✗ যা করা যাবে না
- শুধু শ্রমিকের সম্মতি নিয়ে, অনুমতি ছাড়া রাত ৮টার পরে কাজ
- ৩০ দিনের পুরনো সম্মতি দিয়ে চালানো
- ফরম-৪০-এ প্রত্যাহারের পরও রাতে রাখা
- নিরাপদ যাতায়াত ছাড়া রাতে ছুটি দেওয়া
4কারখানার উদাহরণ
5আইন ও হিসাব
আইন ও বিধি কী বলে (BLA)
| দৈনিক | ধারা ১০০ ও বিধি ৯৯: বিরতি বাদে ৮ ঘণ্টা; ওভারটাইম ভাতাসহ ১০ পর্যন্ত; সম্মতি ও ২ ঘণ্টা আগে জানানো; বেশি সুবিধার চুক্তি বা প্রথা চলবে। |
|---|---|
| বিরতি | ধারা ১০১: ৫ ঘণ্টার বেশিতে আধা ঘণ্টা, ৬ ঘণ্টার বেশিতে ১ ঘণ্টা; ৮ ঘণ্টার বেশিতে একটি ১ ঘণ্টা বা দুটি আধা ঘণ্টা। |
| সাপ্তাহিক | ধারা ১০২: ৪৮; ওভারটাইমসহ ৬০; বছরে গড়ে ৫৬। ধারা ১০৩: কারখানায় সপ্তাহে ১ দিন ছুটি। বিধি ১০১: বদলি ছুটি ৩ কর্মদিবসে; টানা ১০ দিনের বেশি নয়; রেজিস্টার ফরম-৩৩। |
| নৈশ পালা | ধারা ১০৬: মধ্যরাতের পরের ঘণ্টা আগের দিনের কাজে গোনা হয়; ছুটি মানে পালা শেষের পরের টানা ২৪ ঘণ্টা। |
| ওভারটাইম | ধারা ১০৮: মূল মজুরি, মহার্ঘ ভাতা ও এডহক মজুরির দ্বিগুণ হারে; ঠিকা-হারে (পিস রেট) মজুরিপ্রাপ্তে প্রযোজ্য নয়। বিধি ১০২: মাসিক মজুরির ১/২০৮; উৎপাদন লক্ষ্য এমন নয় যাতে ধারা ১০০ ভাঙে; রেজিস্টার ফরম-৩৪। |
| নারীর রাতের কাজ | ধারা ১০৯: রাত ১০টা–ভোর ৬টা বিনা অনুমতিতে নয়। বিধি ১০৩ (২০২২ সংশোধনসহ): সম্মতি ফরম-৩৫, ১ মাস কার্যকর; যাতায়াত ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে; প্রত্যাহার ফরম-৩৫(ক); রেজিস্টার ফরম-৩৬। |
| নোটিশ | ধারা ১১১ ও ১১৩; বিধি ১০৫: কাজের সময়ের নোটিশ ফরম-৩৭, পরিদর্শকের অনুমোদিত, দৃষ্টিগোচর স্থানে; নোটিশ ও রেজিস্টারের বাইরে কাজ নয়। ধারা ১১০: অনুমতি ছাড়া একই দিনে দুই প্রতিষ্ঠানে কাজ নয়। |
আইন ও বিধি কী বলে (EPZ)
| দৈনিক | ধারা ৩৮ ও বিধি ১০৬: বিরতি বাদে ৮ ঘণ্টা; ওভারটাইম ভাতাসহ ১০ পর্যন্ত; ২ ঘণ্টা আগে জানানো ও সম্মতি। |
|---|---|
| বিরতি | ধারা ৩৯: ৫ ঘণ্টার বেশিতে ৩০ মিনিট, ৬ ঘণ্টার বেশিতে ১ ঘণ্টা; ৮ ঘণ্টার বেশিতে একটি ১ ঘণ্টা বা দুটি ৩০ মিনিট। |
| সাপ্তাহিক | ধারা ৪০: ৪৮; ওভারটাইমসহ ৬০; বছরে গড়ে ৫৬। ধারা ৪১: সপ্তাহে ১ দিন ছুটি। ধারা ৪২ ও বিধি ১০৭: বদলি ছুটি ৬ দিনে; টানা ১৩ দিনের বেশি নয়। |
| নৈশ | ধারা ৪৩: মধ্যরাতের পরের ঘণ্টা আগের দিনের কাজে গোনা হয়। |
| ওভারটাইম | ধারা ৪৫: মূল মজুরি, মহার্ঘ ভাতা ও এডহক মজুরির দ্বিগুণ, পিস রেটের শ্রমিকেও (বিধি ১০৮-এর ব্যতিক্রম আইনে নেই)। বিধি ১০৮: মাসিক মজুরির ১/২০৮; রেজিস্টার ফরম-৩৮। |
| নারীর রাতের কাজ | ধারা ৪৬: রাত ৮টা–ভোর ৬টা শ্রমিকের ও অতিরিক্ত মহাপরিদর্শকের অনুমতি ছাড়া নয়। বিধি ১০৯: সম্মতি ফরম-৩৯, ৩০ দিন কার্যকর; যাতায়াত ও নিরাপত্তা; রেজিস্টার ফরম-৪১ ও ৪২। |
| নোটিশ | ধারা ৪৮–৪৯; বিধি ১১১: কাজের সময়ের নোটিশ ফরম-৪৩/৪৪/৪৫, অতিরিক্ত মহাপরিদর্শকের অনুমোদিত। ধারা ৪৭: অনুমতি ছাড়া একই দিনে দুই প্রতিষ্ঠানে কাজ নয়। |
6BLA বনাম EPZ
BLA বনাম EPZ: কর্মঘণ্টায় পার্থক্য
| বিষয় | BLA | EPZ |
|---|---|---|
| নারীর রাতের কাজের সময় | রাত ১০টা–ভোর ৬টা (ধারা ১০৯) | রাত ৮টা–ভোর ৬টা (ধারা ৪৬) |
| কার অনুমতি | শুধু শ্রমিকের লিখিত সম্মতি | শ্রমিকের সম্মতি + অতিরিক্ত মহাপরিদর্শকের অনুমতি |
| সম্মতির মেয়াদ | ১ মাস (বিধি ১০৩(২), ২০২২ সংশোধন) | ৩০ দিন (বিধি ১০৯) |
| বদলি সাপ্তাহিক ছুটি | ৩ কর্মদিবসে; টানা সর্বোচ্চ ১০ দিন | ৬ দিনে; টানা সর্বোচ্চ ১৩ দিন |
| সীমা শিথিলের ক্ষমতা | সরকার | বেপজা (কর্তৃপক্ষ) |
| রেজিস্টার | ওভারটাইম ফরম-৩৪; রাতের সম্মতি ফরম-৩৬ | ওভারটাইম ফরম-৩৮; রাতের সম্মতি ফরম-৪১ |
| একই যা | দিনে ৮ (সর্বোচ্চ ১০), সপ্তাহে ৪৮ (সর্বোচ্চ ৬০, গড়ে ৫৬), বিরতির নিয়ম, দ্বিগুণ হার ÷ ২০৮, ২ ঘণ্টা আগে জানানো | |
7মূল শিক্ষা
কর্মক্ষেত্রে প্রয়োগ সম্পন্ন হলে টিক দিন
- গত মাসের হাজিরা থেকে দেখুন কোনো দিন কারও কাজ ১০ ঘণ্টা বা কোনো সপ্তাহে ৬০ ঘণ্টা পার হয়েছে কিনা
- পে-স্লিপে ওভারটাইমের হার মূল মজুরি ÷ ২০৮ × ২ দিয়ে মিলিয়ে নিন
- নারী ের রাতের কাজের সম্মতিপত্র আছে কিনা, মেয়াদ শেষ হয়েছে কিনা দেখুন
- কাজের সময়ের নোটিশ অনুমোদিত ও গেটে টানানো কিনা যাচাই করুন
অডিটে যা ধরা পড়ে ও তার CAPBLA
DIFE-এর RMG কারখানা পরিদর্শন চেকলিস্টের প্রশ্ন ধরে: পরিদর্শন বা কমপ্লায়েন্স অডিটে এই অধ্যায়ের যে ঘাটতি সাধারণত ধরা পড়ে, তা ঠিক করার পদক্ষেপ (CAP, সংশোধনী কর্মপরিকল্পনা) আর ফাইলে কোন প্রমাণ রাখবেন। তারকা দেখায় চেকলিস্টে প্রশ্নটির গুরুত্ব।
- চেকলিস্ট ৬.২★★ অতি গুরুত্বপূর্ণঅধিকাল ভাতা প্রদান সাপেক্ষে দৈনিক কাজের মেয়াদ সর্বোচ্চ ১০ ঘণ্টা অতিক্রম করে কি?
- যা ধরা পড়ে
- দৈনিক ১০ ঘণ্টার বেশি বা সপ্তাহে ৬০ ঘণ্টার বেশি কাজ; শ্রমিকের সম্মতি ছাড়া ওভারটাইম।
- CAP
- দৈনিক ৮ ঘণ্টা, অধিকাল ভাতা দিয়ে সর্বোচ্চ ১০ ঘণ্টা (ধারা ১০০); সাপ্তাহিক ৪৮ ঘণ্টা, অধিকালসহ ৬০ ঘণ্টা, বছরে গড়ে সপ্তাহে ৫৬ ঘণ্টার বেশি নয় (ধারা ১০২)। শ্রমিকের সম্মতি নিন এবং অন্তত ২ ঘণ্টা আগে জানান (বিধি ৯৯); কাজ শেষে স্বাক্ষরিত অধিকাল কার্ড বা স্লিপ দিন এবং ফরম-৩৪ অধিকাল রেজিস্টার রাখুন (বিধি ১০২)।
- প্রমাণ রাখুন
- হাজিরা ও সময়ের রেকর্ড, ফরম-৩৪ রেজিস্টার, অধিকাল স্লিপ
- চেকলিস্ট ৬.৯★★ অতি গুরুত্বপূর্ণশ্রমিকদের (কিশোর ও প্রাপ্তবয়স্ক উভয়ের) জন্যে অনুসৃত কাজের সময়সূচী কি আইনের বিধানের সাথে সামঞ্জস্যপূর্ণ এবং তা কি পরিদর্শক কর্তৃক অনুমোদিত?
- যা ধরা পড়ে
- কাজের সময়ের নোটিশ পরিদর্শকের অনুমোদিত নয়, বা প্রদর্শিত নেই।
- CAP
- ফরম-৩৭, ৩৭(ক) বা ৩৭(খ) অনুযায়ী কাজের সময়ের নোটিশ পরিদর্শকের অনুমোদন নিয়ে লাগান এবং অনুমোদিত কপি পরিদর্শনের জন্য রাখুন (বিধি ১০৫)।
- প্রমাণ রাখুন
- অনুমোদিত নোটিশ, প্রদর্শনের ছবি
- চেকলিস্ট ৬.৭সাধারণমহিলা শ্রমিকদের রাত্রিকালীন কাজের জন্যে মালিক কর্তৃক কি তাদের লিখিত সম্মতি গ্রহণ করা হয় এবং পরবর্তীতে তাদের ইচ্ছানুসারে এ সম্মতি প্রত্যাহারের সুযোগ কি দেয়া হয়?
- যা ধরা পড়ে
- নারী শ্রমিককে তাঁর সম্মতি ছাড়া রাত ১০টা থেকে ভোর ৬টার মধ্যে কাজ করানো হয়েছে।
- CAP
- সম্মতি ছাড়া রাত ১০টা থেকে ভোর ৬টা পর্যন্ত কাজ করানো যাবে না (ধারা ১০৯)। ফরম-৩৫-এ লিখিত সম্মতি নিন, যাতায়াতসহ নিরাপত্তা নিশ্চিত করুন; লিখিতভাবে প্রত্যাহার না করলে সম্মতি ১ মাস বহাল থাকে (২০২২ সংশোধন), প্রত্যাহার ফরম-৩৫(ক)-এ; রেজিস্টার ফরম-৩৬ অনুযায়ী (বিধি ১০৩)।
- প্রমাণ রাখুন
- ফরম-৩৫ সম্মতিপত্র, ফরম-৩৬ রেজিস্টার, যানবাহনের ব্যবস্থার রেকর্ড
অডিটে যা ধরা পড়ে ও তার CAPEPZ
বেপজার ইপিজেডস্থ শিল্প প্রতিষ্ঠান/কারখানা পরিদর্শন চেকলিস্টের প্রশ্ন ধরে: পরিদর্শন বা কমপ্লায়েন্স অডিটে এই অধ্যায়ের যে ঘাটতি সাধারণত ধরা পড়ে, তা ঠিক করার পদক্ষেপ (CAP, সংশোধনী কর্মপরিকল্পনা) আর ফাইলে কোন প্রমাণ রাখবেন। তারকা দেখায় চেকলিস্টে প্রশ্নটির গুরুত্ব।
- চেকলিস্ট ৬.২★★ অতি গুরুত্বপূর্ণদৈনিক কাজের মেয়াদ সর্বোচ্চ ১০ ঘণ্টা (অধিকাল ভাতা সহ) অতিক্রম করলে আইন ও বিধিমালার বিধানসমূহ যথাযথভাবে প্রতিপালন করা হয় কিনা?
- যা ধরা পড়ে
- দৈনিক ১০ ঘণ্টা বা সপ্তাহে ৬০ ঘণ্টার বেশি কাজ; ওভারটাইমের আগাম নোটিশ ও সম্মতি নেই।
- CAP
- দৈনিক ৮ ঘণ্টা, সর্বোচ্চ ১০ ঘণ্টা (ধারা ৩৮); সাপ্তাহিক ৪৮ ঘণ্টা, সর্বোচ্চ ৬০, বছরে গড়ে সপ্তাহে ৫৬ ঘণ্টা (ধারা ৪০)। ২ ঘণ্টা আগে জানিয়ে সম্মতি নিন (বিধি ১০৬)। অধিকালের হার: (মূল + মহার্ঘ + এডহক) ÷ ২০৮ × ২; স্বাক্ষরিত স্লিপ দিন এবং ফরম-৩৮ রেজিস্টার রাখুন (বিধি ১০৮)।
- প্রমাণ রাখুন
- হাজিরা ও সময়ের রেকর্ড, ফরম-৩৮ রেজিস্টার, অধিকাল স্লিপ
- চেকলিস্ট ৬.১০★★ অতি গুরুত্বপূর্ণশ্রমিকদের জন্য অনুসৃত কাজের সময়সূচী আইনের বিধানের সাথে সামঞ্জস্যপূর্ণ এবং তা অতিরিক্ত মহাপরিদর্শক কর্তৃক অনুমোদিত কিনা?
- চেকলিস্ট ৬.৭সাধারণনারী শ্রমিকদের রাতের পালায় কাজ করানোর ক্ষেত্রে আইনের বিধান প্রতিপালন করা হয় কিনা এবং তা কি সংশ্লিষ্ট জোনের অতিরিক্ত মহাপরিদর্শক (নির্বাহী পরিচালক) কর্তৃক অনুমোদিত কিনা?
- যা ধরা পড়ে
- রাতের পালায় নারী শ্রমিকের সম্মতি বা অতিরিক্ত মহাপরিদর্শকের অনুমতি নেই।
- CAP
- রাত ৮টা থেকে ভোর ৬টা পর্যন্ত কাজে নারী শ্রমিকের সম্মতি এবং জোনের অতিরিক্ত মহাপরিদর্শকের অনুমতি দুটোই লাগবে (ধারা ৪৬)। ফরম-৩৯-এ সম্মতি (৩০ দিন বহাল), প্রত্যাহার ফরম-৪০-এ; যাতায়াত ও নিরাপত্তার ব্যবস্থা; রেজিস্টার ফরম-৪১ ও ৪২ (বিধি ১০৯)।
- প্রমাণ রাখুন
- অনুমতিপত্র, ফরম-৩৯ সম্মতিপত্র, ফরম-৪১ ও ৪২ রেজিস্টার
8কুইজ
অধ্যায় ৩ কুইজ
শিক্ষাধীনসহ যে কোনো ব্যক্তি, যিনি সরাসরি বা ঠিকাদারের মাধ্যমে মজুরির বিনিময়ে দক্ষ, অদক্ষ, কায়িক, কারিগরি, ব্যবসা উন্নয়নমূলক বা করণিক কাজে নিযুক্ত। ব্যবস্থাপনা বা তদারকির দায়িত্বে লিখিতভাবে নিযুক্ত ব্যক্তি এর বাইরে। BLA ধারা ২(৬৫)
মালিকের সংজ্ঞায় পড়েন না এমন প্রাপ্তবয়স্ক ব্যক্তি (শিক্ষানবিশসহ), যিনি জোনের শিল্প প্রতিষ্ঠানে মজুরির ভিত্তিতে দক্ষ, অদক্ষ, কায়িক, কারিগরি বা করণিক কাজে নিযুক্ত। প্রধান নির্বাহী, নির্বাহী বা প্রশাসনিক দায়িত্বের ব্যক্তি এবং তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণের জন্য মালিকের কাছে দায়ী ব্যক্তি এর বাইরে। EPZ ধারা ২(৪৮)
সব শব্দটাকায় প্রকাশ করা যায় এমন সব পারিশ্রমিক, যা চাকরির শর্ত পালন করলে কাজের জন্য প্রদেয়। বাসস্থান, আলো, পানি বা চিকিৎসা সুবিধার মূল্য, ভবিষ্য তহবিলে মালিকের চাঁদা আর ভ্রমণ ভাতা এর অন্তর্ভুক্ত নয়।
BLA ধারা ২(৪৫)
EPZ ধারা ২(৩৪)
সব শব্দজীবনযাত্রার ব্যয়ের জন্য মূল মজুরির সাথে দেওয়া ভাতা (Dearness Allowance); আইনে আলাদা সংজ্ঞা নেই। থাকলে অধিকাল ভাতা, খোরাকী ভাতা ইত্যাদির হিসাবে মূল মজুরির সাথে যোগ হয়; না থাকলে শুধু মূল মজুরি (আর এডহক মজুরি থাকলে তা) ধরে হিসাব।
BLA ধারা ১০৮(১), ২(৯ক)
EPZ ধারা ৪৫
সব শব্দআইনে নির্দিষ্ট দৈনিক বা সাপ্তাহিক কর্মঘণ্টার অতিরিক্ত কাজ। এর ভাতা মূল মজুরি, মহার্ঘ ভাতা ও এডহক মজুরির (যদি থাকে) সাধারণ হারের দ্বিগুণ।
BLA ধারা ১০৮
EPZ ধারা ৪৫
সব শব্দএকই ধরনের কাজ দিনের বিভিন্ন সময়ে দুই বা তার বেশি শ্রমিকদল করলে প্রতিটি সময়ভাগ।
BLA ধারা ২(২৯)
EPZ ধারা ২(২৪)
সব শব্দউৎস ও সতর্কতা: বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ (বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন, ২০২৬ পর্যন্ত), বাংলাদেশ শ্রম বিধিমালা, ২০১৫; বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯ ও বিধিমালা, ২০২২; সংশ্লিষ্ট নিম্নতম মজুরি প্রজ্ঞাপন। প্রতিটি ধারা ও বিধির পূর্ণ পাঠ শ্রম আইন ও ইপিজেড শ্রম আইন পাতায় মিলিয়ে নিন। এটি প্রশিক্ষণ সহায়িকা, আইনি পরামর্শ নয়। উদাহরণের কারখানা ও নাম কাল্পনিক।