হোম · শ্রম আইন · EPZ · বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ · পঞ্চম অধ্যায় — কর্মঘন্টা ও ছুটি · বিধি ১১১
বিধি ১১১ — শ্রমিকের কাজের সময়ের নোটিশ
শ্রমিকের কাজের সময়ের নোটিশ
(১) প্রাপ্ত বয়স্ক শ্রমিকের কাজের সময়ের নোটিশ ফরম-৪৩ ও ফরম-৪৪, ক্ষেত্রমত, ফরম-৪৫ অনুযায়ী অতিরিক্ত মহাপরিদর্শকের নিকট হইতে অনুমোদিত হইতে হইবে।
(২) উপ-বিধি (১) এ উল্লিখিত নোটিশটি অতিরিক্ত মহাপরিদর্শকের অনুমোদনের পর উহার অনুমোদিত কপি শ্রমিকের জানাইবার উদ্দেশ্যে সহজে দৃষ্টিগোচর স্থানে প্রদর্শনের ব্যবস্থা করিতে হইবে।
(৩) কারখানা ব্যবস্থাপনা অনুমোদিত নোটিশ সংরক্ষণ করিবেন এবং প্রয়োজনে পরিদর্শকের চাহিদা মোতাবেক উহা পরীক্ষা-নিরীক্ষার জন্য সরবরাহ করিবেন।
সংশ্লিষ্ট ধারা (বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯): ধারা ৪৮
তথ্যসূত্র: বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২; গেজেট ৪ অক্টোবর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি