RMG Code — Rules for a Better TomorrowRMG Code
শ্রম আইন

বিধি ১০৯ — মহিলা শ্রমিকের কর্মঘন্টা

বিধি ১০৯

মহিলা শ্রমিকের কর্মঘন্টা

(১) কোনো মহিলা শ্রমিক দ্বারা রাত ৮ (আট) ঘটিকা হইতে ভোর ৬ (ছয়) ঘটিকা পর্যন্ত সময়ের মধ্যে কাজ করাইতে হইলে ফরম-৩৯ অনুযায়ী উক্ত শ্রমিকের লিখিত সম্মতি গ্রহণ করিতে হইবে:

তবে শর্ত থাকে যে, মহিলা শ্রমিকের প্রয়োজনীয় যাতায়াত ব্যবস্থাসহ নিরাপত্তা নিশ্চিত করিতে হইবে।

(২) মহিলা শ্রমিক উপ-বিধি (১) এর অধীন কাজ করার সম্মতি প্রদান করিলে উক্ত মহিলা শ্রমিক কর্তৃক লিখিত আবেদনের মাধ্যমে প্রত্যাহার না করা হইলে উহা ৩০ (ত্রিশ) দিন পর্যন্ত কার্যকর থাকিবে।

(৩) সম্মতি প্রত্যাহারের ক্ষেত্রে ফরম-৪০ অনুযায়ী আবেদন করিতে হইবে।

(৪) মহিলা শ্রমিকের লিখিত সম্মতিসহ সংশ্লিষ্ট জোনের অতিরিক্ত মহাপরিদর্শকের নিকট আবেদন করিতে হইবে।

(৫) অতিরিক্ত মহাপরিদর্শকের অনুমতি প্রাপ্তির পর কোনো মহিলা শ্রমিককে রাত ৮ (আট) ঘটিকা হইতে ভোর ৬ (ছয়) ঘটিকা পর্যন্ত সময়ের মধ্যে কাজ করানো যাইবে।

(৬) মহিলা শ্রমিকের রাত্রিকালীন কাজে সম্মতি প্রদানের রেজিস্টার ফরম-৪১ ও সম্মতি বাতিলের রেজিস্টার ফরম-৪২ অনুযায়ী সংরক্ষণ করিতে হইবে।

সূত্র: এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২, বাংলাদেশ গেজেট (অতিরিক্ত) ৪ অক্টোবর ২০২২, পিডিএফ পৃষ্ঠা ৭৮

সংশ্লিষ্ট ধারা (বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯): ধারা ৪৬

তথ্যসূত্র: বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২; গেজেট ৪ অক্টোবর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি