প্রথমে আপনার কারখানায় প্রযোজ্য আইন নির্বাচন করুন
নির্বাচিত আইন: আইন নির্বাচন করুন। বদলাতে ওপরের বোতাম চাপুন।
নিয়োগ, শ্রমিকের শ্রেণি, নিয়োগপত্র ও বয়স
এই অধ্যায় শেষে আপনি পারবেন
- কাজের ধরন দেখে কে সঠিক শ্রেণিতে নিয়োগ দিতে
- শিক্ষানবিশকাল গুনে কবে শ্রমিক স্থায়ী হবেন তা বলতে
- নিয়োগপত্র, পরিচয়পত্র ও সার্ভিস বইয়ের শর্ত মিলিয়ে নিতে
- শ্রমিক রেজিস্টার আইন অনুযায়ী রাখতে
- বয়স যাচাই করে শিশু বা অপ্রাপ্তবয়স্ক নিয়োগ ঠেকাতে
1প্রারম্ভিক কেস

"আপা, মার্চে যোগ দিয়েছি, জুনে ৩ মাস শেষ। কোনো চিঠি পাইনি। আমি কি এখনও ?"
এইচআর কর্মকর্তা হিসেবে আপনার উত্তর কী?
"আপা, আমার শিক্ষানবিশকাল ৩ মাস বাড়ানো হয়েছিল, সেটাও শেষ। কোনো চিঠি পাইনি। আমি কি স্থায়ী?"
এইচআর কর্মকর্তা হিসেবে আপনার উত্তর কী?
2এক নজরে
3চিত্রে ব্যাখ্যা
ধারা ৫: নিয়োগপত্র না দিয়ে কাউকে নিয়োগ নয়, প্রত্যেককে ছবিসহ পরিচয়পত্র। ধারা ৬(৯): শিক্ষাধীন, বদলী ও সাময়িক শ্রমিকের সার্ভিস বই লাগে না। ধারা ৩৪: শিশুকে কাজে নেওয়া নিষিদ্ধ; কিশোরের জন্য চিকিৎসকের সক্ষমতা প্রত্যয়নপত্র।
ধারা ৬: নিয়োগপত্র না দিয়ে কাউকে নিয়োগ নয়, প্রত্যেককে ছবিসহ পরিচয়পত্র। ধারা ৭: সার্ভিস বই মালিকের খরচে। ধারা ১৭৫: ১৮ বছরের কম বয়সী কাউকে কোনো শিল্প প্রতিষ্ঠানে নিয়োগ করা যাবে না।
পোশাক কারখানার নিয়মিত উৎপাদনের পদে সাধারণত শিক্ষানবিশ হিসেবে নিয়োগ, তারপর স্থায়ী।
যোগদান, নিয়োগপত্র
চিঠি না দিলেও স্থায়ী
বর্ধিত মেয়াদ শেষ
ধারা ৪(৮): করণিক কাজে ৬ মাস, অন্য কাজে ৩ মাস। দক্ষ শ্রমিকের কাজের মান প্রথম ৩ মাসে নির্ণয় করা না গেলে আরও ৩ মাস বাড়ানো যায়। কনফারমেশন লেটার না দিলেও মেয়াদ শেষে স্থায়ী গণ্য।
যোগদান, নিয়োগপত্র
স্থায়ীকরণ পত্র দিতে হবে
পত্র না দিলেও স্থায়ী
ধারা ৫(৭) ও বিধি ৮: করণিক কাজে ৬ মাস, অন্য কাজে ৩ মাস; সন্তোষজনক না হলে আরও ৩ মাস। শিক্ষানবিশকাল শেষে স্থায়ীকরণ পত্র দিতে হবে; বর্ধিত মেয়াদ শেষে পত্র না দিলেও স্থায়ী গণ্য।
✓ দিতেই হবে
- নিয়োগপত্র: নাম, পদবি, শ্রেণি, , ভাতা ও শর্তসহ (ধারা ৫, বিধি ১৯(৪))
- ছবিসহ পরিচয়পত্র ফরম-৬, মালিকের খরচে; নিয়োগপত্র ও পরিচয়পত্র বাংলায়, প্রয়োজনে ইংরেজিতে (বিধি ১৯(৫), ২০২২ সংশোধন)
- সার্ভিস বই ফরম-৭, নিয়োগ বা শিক্ষানবিশকাল শেষের ১৫ দিনে (ধারা ৬, বিধি ২২)
- শ্রমিক রেজিস্টার ফরম-৮-এ নাম তোলা, বাংলায় (বিধি ২৩)
✗ করা যাবে না
- নিয়োগপত্র ছাড়া কাজে লাগানো
- পরিচয়পত্রের খরচ শ্রমিকের মজুরি থেকে কাটা
- ১৪ বছরের কম বয়সী কাউকে কাজ দেওয়া (ধারা ৩৪(১))
- সক্ষমতা প্রত্যয়নপত্র ছাড়া কিশোর নিয়োগ (ধারা ৩৪(২))
সার্ভিস বই শিক্ষাধীন, বদলী ও সাময়িক শ্রমিকের জন্য বাধ্যতামূলক নয় (ধারা ৬(৯))। পরিচয়পত্র হারালে ৫০ টাকা ফিতে নতুন পরিচয়পত্র (বিধি ১৯(৬))।
✓ দিতেই হবে
- নিয়োগপত্র বাংলায়, নাম, পদবি, শ্রেণি, ও শর্তসহ (ধারা ৬, বিধি ১০(২), ১০(৬))
- যোগদানের ১ মাসে ছবিসহ পরিচয়পত্র ফরম-৮; স্থায়ী হওয়ার ১ মাসে বেপজার পরিচয়পত্র (বিধি ১০(৭)–(৮))
- সার্ভিস বই ফরম-১০, প্রত্যেক শ্রমিকের জন্য, মালিকের খরচে (ধারা ৭, বিধি ১১, ১৩)
- শ্রমিক রেজিস্টার ফরম-১২ ও মাসিক হাজিরা কার্ড (বিধি ১৪)
পরিচয়পত্র হারালে বা ছিঁড়ে গেলে ২৫ টাকা ফিতে নতুন পরিচয়পত্র (বিধি ১০(১০))। নিয়োগপত্র, পরিচয়পত্র ও সার্ভিস বই দেওয়ার তথ্য ফরম-৯ রেজিস্টারে (বিধি ১০(১১))।
4কারখানার উদাহরণ
5আইন ও হিসাব
আইন ও বিধি কী বলে (BLA)
| শ্রেণি ও শিক্ষানবিশকাল | ধারা ৪: ৭ শ্রেণি; করণিক ৬ মাস, অন্য ৩ মাস; দক্ষ শ্রমিকে আরও ৩ মাস; কনফারমেশন লেটার না দিলেও স্থায়ী গণ্য। |
|---|---|
| ঠিকাদার সংস্থা | ধারা ৩ক: সরকারের রেজিস্ট্রেশন ছাড়া কর্মী সরবরাহ নয়; সরবরাহকৃত শ্রমিক ঠিকাদারের শ্রমিক, শ্রম আইনের আওতাভুক্ত। |
| নিয়োগপত্র ও পরিচয়পত্র | ধারা ৫; বিধি ১৯: নিয়োগপত্রে ১০টি তথ্য; চাকরিকালে একবারই নিয়োগপত্র; পরিচয়পত্র ফরম-৬, মালিকের খরচে; দুটিই বাংলায়, প্রয়োজনে ইংরেজিতে (২০২২ সংশোধন); হারালে ৫০ টাকা; ইস্যু রেজিস্টার ফরম-৬(ক)। |
| সার্ভিস বই | ধারা ৬–৮; বিধি ২০–২২: ফরম-৭, ১৬ পৃষ্ঠা; নিয়োগ বা শিক্ষানবিশকাল শেষের ১৫ দিনে খুলতে হবে; স্থায়ীকরণের ১ মাসে তথ্য; পরিবর্তনের ১৫ দিনে হালনাগাদ। |
| শ্রমিক রেজিস্টার | ধারা ৯; বিধি ২৩: ফরম-৮, শ্রেণি অনুযায়ী, বাংলায়; ডিজিটাল পদ্ধতিতে রাখলে মহাপরিদর্শক বা মহাপরিচালক চাইলে কপি দিতে হবে (২০২২ সংশোধন)। |
| শিশু ও কিশোর | ধারা ২(৬৩) শিশু: ১৪ বছরের কম; ধারা ২(৮) কিশোর: ১৪–১৮; ধারা ৩৪ শিশু নিয়োগ নিষেধ; ধারা ৩৬ বয়সের প্রমাণ; ধারা ৩৭ সক্ষমতা প্রত্যয়নপত্র ১২ মাস বৈধ; বিধি ৩৪ ফরম-১৫ ও ১৫(ক)। |
| দণ্ড | ধারা ২৮৪: শিশু বা কিশোরকে আইন ভঙ্গ করে নিয়োগে ২০,০০০ থেকে ৫০,০০০ টাকা অর্থদণ্ড। |
আইন ও বিধি কী বলে (EPZ)
| শ্রেণি ও শিক্ষানবিশকাল | ধারা ৫: ৫ শ্রেণি; করণিক ৬ মাস, অন্য ৩ মাস; সন্তোষজনক না হলে আরও ৩ মাস। বিধি ৮: শেষে স্থায়ীকরণ পত্র; বর্ধিত মেয়াদ শেষে পত্র না দিলেও স্থায়ী। |
|---|---|
| নিয়োগপত্র ও পরিচয়পত্র | ধারা ৬; বিধি ১০: নিয়োগপত্র বাংলায়, সাময়িক শ্রমিকসহ সবাইকে (বিধি ১০(১)-এর ছাড় আইনে নেই); সাময়িক শ্রমিককে ফরম-৭ টোকেনও; পরিচয়পত্র ফরম-৮ যোগদানের ১ মাসে; হারালে ২৫ টাকা; ইস্যু রেজিস্টার ফরম-৯। |
| সার্ভিস বই | ধারা ৭; বিধি ১১–১৩: ফরম-১০, ১৬ পৃষ্ঠা, ২১ × ১৪ সে.মি.; নিয়োগ বা শিক্ষানবিশকাল শেষের ১৫ দিনে; পরিবর্তনের ১৫ দিনে হালনাগাদ। |
| শ্রমিক রেজিস্টার | ধারা ৮; বিধি ১৪: ফরম-১২, শ্রেণি অনুযায়ী, বাংলায় বা ইংরেজিতে; মাসিক হাজিরা কার্ড বা ডিজিটাল হাজিরা। |
| বয়স | ধারা ১৭৫: ১৮ বছরের কম নিয়োগ নিষিদ্ধ; বিধি ৩০৮: জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন, স্কুল সনদ বা চিকিৎসকের ফরম-১০৪; রেজিস্টার ফরম-১০৫। |
| জবরদস্তি শ্রম | ধারা ১৭৬: জোরপূর্বক বা বল প্রয়োগে কোনো কাজে নিয়োগ নিষিদ্ধ। |
6BLA বনাম EPZ
BLA বনাম EPZ: নিয়োগে পার্থক্য
| বিষয় | BLA | EPZ |
|---|---|---|
| সর্বনিম্ন বয়স | ১৪ বছর; ১৪–১৮ কিশোর শর্তসাপেক্ষে (ধারা ৩৪) | ১৮ বছর পূর্ণ (ধারা ১৭৫) |
| শ্রেণি | ৭টি, বদলী ও মৌসুমীসহ (ধারা ৪) | ৫টি, বদলী ও মৌসুমী নেই (ধারা ৫) |
| শিক্ষানবিশকাল বাড়ানো | শুধু দক্ষ শ্রমিকে, মান নির্ণয় না হলে | যেকোনো শ্রমিকে, সন্তোষজনক না হলে |
| চিঠি না দিলে | মূল বা বর্ধিত মেয়াদ শেষে স্থায়ী গণ্য | বর্ধিত মেয়াদ শেষে স্থায়ী গণ্য; মূল মেয়াদ শেষে পত্র দেওয়া বাধ্যতামূলক |
| সাময়িক শ্রমিকের নিয়োগপত্র | লাগবে (ধারা ৫) | লাগবে (ধারা ৬), সাথে ফরম-৭ টোকেন; বিধি ১০(১)-এর ছাড় আইনে নেই |
| সার্ভিস বই | শিক্ষাধীন, বদলী ও সাময়িকে লাগে না | সব শ্রমিকের |
| হারানো পরিচয়পত্র | ৫০ টাকা | ২৫ টাকা |
| একই যা | নিয়োগপত্র ছাড়া নিয়োগ নয়; ছবিসহ পরিচয়পত্র মালিকের খরচে; করণিক ৬ মাস, অন্য ৩ মাস শিক্ষানবিশকাল | |
7মূল শিক্ষা
কর্মক্ষেত্রে প্রয়োগ সম্পন্ন হলে টিক দিন
- গত ৬ মাসে যোগ দেওয়া ১০ জনের ফাইল খুলে নিয়োগপত্রে বিধির ১০টি তথ্য আছে কিনা মিলিয়ে নিন
- দের তালিকা করে দেখুন কার মেয়াদ শেষ হয়েছে, আর স্থায়ীকরণ পত্র দিন
- প্রত্যেক শ্রমিকের ফাইলে বয়সের প্রমাণ (জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন বা স্কুল সনদ) আছে কিনা দেখুন
- শ্রমিক রেজিস্টার শ্রেণি অনুযায়ী সাজানো ও হালনাগাদ কিনা যাচাই করুন
ছবিতে চাপ দিন: নিয়োগপত্রের কোন অংশে কী আইন
একটি নমুনা নিয়োগপত্র। নম্বরে চাপ দিলে দেখবেন ওই অংশে আইন কী চায়। নাম, ঠিকানা ও তারিখগুলো কাল্পনিক।
BLA: নিয়োগপত্র ও পরিচয়পত্র বাংলায়; প্রয়োজনে ইংরেজিতে দেওয়া যায় (বিধি ১৯(৫), ২০২২ সংশোধন)।
EPZ: নিয়োগপত্র বাংলায়; প্রয়োজনে বাংলার সাথে ইংরেজিতেও দেওয়া যায় (বিধি ১০(২))।
BLA: শ্রমিকের নাম, পিতা ও মাতার নাম, স্বামী বা স্ত্রীর নাম (প্রযোজ্য হলে), বর্তমান ও স্থায়ী ঠিকানা (বিধি ১৯(৪)(ক)–(ঙ))।
EPZ: শ্রমিকের নাম, পিতা ও মাতার নাম, স্বামী বা স্ত্রীর নাম (প্রযোজ্য হলে), বর্তমান ও স্থায়ী ঠিকানা (বিধি ১০(৬)(ক)–(ঙ))।
BLA: পদবি, কাজের ধরন ও যোগদানের তারিখ (বিধি ১৯(৪)(চ))।
EPZ: পদবি, কাজের ধরন ও যোগদানের তারিখ (বিধি ১০(৬)(চ))।
BLA: শ্রমিকের শ্রেণি (বিধি ১৯(৪)(ছ))। শিক্ষানবিশকাল করণিক কাজে ৬ মাস, অন্য কাজে ৩ মাস (ধারা ৪(৮))।
EPZ: শ্রমিকের শ্রেণি (বিধি ১০(৬)(ছ))। শিক্ষানবিশকাল করণিক কাজে ৬ মাস, অন্য কাজে ৩ মাস (ধারা ৫(৭))।
BLA: মজুরি বা বেতন স্কেল, আর বার্ষিক বেতন বৃদ্ধির হার থাকলে তা (বিধি ১৯(৪)(জ))।
EPZ: মজুরি বা বেতন স্কেল, আর বার্ষিক বেতন বৃদ্ধির হার থাকলে তা (বিধি ১০(৬)(জ)); নিয়োগপত্রে মজুরি উল্লেখ বাধ্যতামূলক (বিধি ১১৯(৪))।
BLA: বাড়ি ভাড়া, চিকিৎসা, শিক্ষা, খাদ্য, যাতায়াত, উৎসব ও হাজিরা ভাতা এবং গ্র্যাচুইটি, যেগুলো থাকে (বিধি ১৯(৪)(ঝ))।
EPZ: বাড়ি ভাড়া, চিকিৎসা, উৎসব ও হাজিরা ভাতার মতো অন্যান্য আর্থিক সুবিধা, যদি থাকে (বিধি ১০(৬)(ঝ))।
BLA: নিয়োগের সব শর্ত প্রতিষ্ঠানের চাকরি বিধি (থাকলে) ও শ্রম আইন অনুযায়ী চলবে, এ কথার উল্লেখ (বিধি ১৯(৪)(ঞ))।
EPZ: নিয়োগের শর্ত অতিরিক্ত মহাপরিদর্শকের অনুমোদিত চাকরি বিধির সাথে সামঞ্জস্যপূর্ণ হবে (বিধি ১০(৬)(ঞ))।
BLA: চাকরিকালে নিয়োগপত্র একবারই দেওয়া হয়; হারালে বা নষ্ট হলে ব্যক্তিগত ফাইলের কপি থেকে নকল দেওয়া হয় (বিধি ১৯(২), (৩))। নিয়োগপত্র ছাড়া নিয়োগ নয় (ধারা ৫)।
EPZ: চাকরিকালে নিয়োগপত্র একবারই দেওয়া হয়, তবে আবার যোগ দিলে প্রয়োজনে নতুন করে; হারালে ব্যক্তিগত ফাইলের কপি থেকে নকল (বিধি ১০(৪), (৫))। নিয়োগপত্র ছাড়া নিয়োগ নয় (ধারা ৬)।
অডিটে যা ধরা পড়ে ও তার CAPBLA
DIFE-এর RMG কারখানা পরিদর্শন চেকলিস্টের প্রশ্ন ধরে: পরিদর্শন বা কমপ্লায়েন্স অডিটে এই অধ্যায়ের যে ঘাটতি সাধারণত ধরা পড়ে, তা ঠিক করার পদক্ষেপ (CAP, সংশোধনী কর্মপরিকল্পনা) আর ফাইলে কোন প্রমাণ রাখবেন। তারকা দেখায় চেকলিস্টে প্রশ্নটির গুরুত্ব।
- চেকলিস্ট ১.২★★★ সর্বাধিক গুরুত্বপূর্ণশ্রমিকদের কাজের ধরণ ও প্রকৃতির ভিত্তিতে পদবীর শ্রেণীবিন্যাস করা হয়েছে কি এবং শ্রেণী বিন্যাস অনুযায়ী প্রয়োজনীয় তথ্যসহ নিয়োগপত্র দেওয়া হয়েছে কি?
- যা ধরা পড়ে
- নিয়োগপত্র ছাড়াই কাজে নেওয়া হয়েছে, অথবা নিয়োগপত্রে মজুরি, গ্রেড বা শ্রেণি নেই।
- CAP
- নিয়োগপত্র ছাড়া কাউকে নিয়োগ দেবেন না (বিধি ১৯(১))। নিয়োগপত্রে নাম, পিতা-মাতা ও স্বামী বা স্ত্রীর নাম, ঠিকানা, পদবি, কাজের ধরন, যোগদানের তারিখ, শ্রেণি, মজুরি ও বেতনক্রম, বার্ষিক বৃদ্ধি, অন্যান্য সুবিধা এবং চাকরির শর্ত লিখুন (বিধি ১৯(৪)); হারালে কপি দিন (বিধি ১৯(৩))।
- প্রমাণ রাখুন
- ব্যক্তিগত নথির নমুনা, নিয়োগপত্রের প্রাপ্তিস্বীকার
- চেকলিস্ট ১.২★★★ সর্বাধিক গুরুত্বপূর্ণ
- যা ধরা পড়ে
- শিক্ষানবিশকাল পেরিয়ে গেছে, স্থায়ীকরণপত্র দেওয়া হয়নি, শ্রমিককে এখনো শিক্ষানবিশ দেখানো হচ্ছে।
- CAP
- শিক্ষানবিশকাল করণিক কাজে ৬ মাস, অন্যদের ৩ মাস; দক্ষ শ্রমিকের কাজের মান যাচাই না হলে আরও ৩ মাস বাড়ানো যায়। মেয়াদ শেষে স্থায়ীকরণপত্র না দিলেও শ্রমিক স্থায়ী গণ্য হন (ধারা ৪(৮)); তাই সময়মতো স্থায়ীকরণপত্র দিন ও রেজিস্টার হালনাগাদ করুন।
- প্রমাণ রাখুন
- যোগদান ও স্থায়ীকরণের তারিখের তালিকা, স্থায়ীকরণপত্রের কপি
- চেকলিস্ট ১.৩★ গুরুত্বপূর্ণ৬ নং ফরমে ছবিসহ পরিচয়পত্র সরবরাহ করা হয়েছে কি?
- যা ধরা পড়ে
- ছবিসহ পরিচয়পত্র দেওয়া হয়নি, বা তার খরচ শ্রমিকের কাছ থেকে নেওয়া হয়েছে।
- CAP
- ফরম-৬ অনুযায়ী মালিকের খরচে ছবিসহ পরিচয়পত্র দিন (বিধি ১৯(৫)); হারালে ৫০ টাকায় নতুন কার্ড (বিধি ১৯(৬)); পরিচয়পত্রের রেজিস্টার ফরম-৬(ক) অনুযায়ী রাখুন (বিধি ১৯(৭))।
- প্রমাণ রাখুন
- ফরম-৬(ক) রেজিস্টার, কার্ড বিতরণের স্বাক্ষর
- চেকলিস্ট ১.৪★ গুরুত্বপূর্ণনির্ধারিত ফরম-৭ অনুযায়ী শ্রমিকদের জন্যে সার্ভিস বই রক্ষণাবেক্ষণ করা হয় কি?
- যা ধরা পড়ে
- সার্ভিস বই খোলা হয়নি, বা তাতে তথ্য হালনাগাদ নেই।
- CAP
- নিয়োগ বা শিক্ষানবিশকাল শেষের ১৫ দিনের মধ্যে ফরম-৭ সার্ভিস বই খুলুন, ছবির খরচ মালিকের (বিধি ২২(১))। স্থায়ীকরণের ১ মাসের মধ্যে তথ্য লিখুন এবং কোনো পরিবর্তন হলে ১৫ দিনের মধ্যে হালনাগাদ করুন (বিধি ২১)। আগের চাকরির সার্ভিস বই জমা নিলে ফরম-৭(ক) রসিদ দিন (বিধি ২২(২))।
- প্রমাণ রাখুন
- নমুনা সার্ভিস বই, জমার রসিদের কপি
অডিটে যা ধরা পড়ে ও তার CAPEPZ
বেপজার ইপিজেডস্থ শিল্প প্রতিষ্ঠান/কারখানা পরিদর্শন চেকলিস্টের প্রশ্ন ধরে: পরিদর্শন বা কমপ্লায়েন্স অডিটে এই অধ্যায়ের যে ঘাটতি সাধারণত ধরা পড়ে, তা ঠিক করার পদক্ষেপ (CAP, সংশোধনী কর্মপরিকল্পনা) আর ফাইলে কোন প্রমাণ রাখবেন। তারকা দেখায় চেকলিস্টে প্রশ্নটির গুরুত্ব।
- চেকলিস্ট ১.৪★★★ সর্বাধিক গুরুত্বপূর্ণশ্রেণী বিন্যাস হয়ে থাকলে, সে অনুযায়ী প্রয়োজনীয় তথ্যসহ নিয়োগপত্র দেওয়া হয়েছে কিনা?
- যা ধরা পড়ে
- নিয়োগপত্র নেই, বা তাতে প্রয়োজনীয় তথ্য নেই।
- CAP
- সাময়িক শ্রমিকসহ সবাইকে নিয়োগপত্র দিন, বাংলায়, ইংরেজিতেও দেওয়া যায় (ধারা ৬, বিধি ১০(২)); সাময়িক শ্রমিককে সাথে ফরম-৭ অনুযায়ী টোকেন (বিধি ১০(৩)); নিয়োগপত্রে বিধি ১০(৬)-এর সব তথ্য, যেমন পদবি, শ্রেণি, মজুরি ও বেতনক্রম, অন্যান্য সুবিধা ও চাকরির শর্ত লিখুন।
- প্রমাণ রাখুন
- ব্যক্তিগত নথির নমুনা, নিয়োগপত্রের প্রাপ্তিস্বীকার
- চেকলিস্ট ১.৩★★★ সর্বাধিক গুরুত্বপূর্ণশ্রমিকদের কাজের ধরণ ও প্রকৃতির ভিত্তিতে পদবীর শ্রেণীবিন্যাস করা হয়েছে কিনা?
- যা ধরা পড়ে
- শিক্ষানবিশকাল পেরিয়ে গেছে, স্থায়ীকরণপত্র দেওয়া হয়নি।
- CAP
- শিক্ষানবিশকাল করণিক কাজে ৬ মাস, অন্যদের ৩ মাস; কাজ সন্তোষজনক না হলে আরও ৩ মাস বাড়ানো যায়। বর্ধিত মেয়াদ শেষে স্থায়ীকরণপত্র না দিলেও শ্রমিক স্থায়ী গণ্য হন (ধারা ৫(৭), বিধি ৮)।
- প্রমাণ রাখুন
- যোগদান ও স্থায়ীকরণের তারিখের তালিকা, স্থায়ীকরণপত্রের কপি
- চেকলিস্ট ১.৫★★ অতি গুরুত্বপূর্ণছবিসহ পরিচয়পত্র সরবরাহ করা হয়েছে কিনা?
- যা ধরা পড়ে
- ছবিসহ পরিচয়পত্র দেওয়া হয়নি।
- CAP
- যোগদানের ১ মাসের মধ্যে ফরম-৮ অনুযায়ী মালিকের খরচে ছবিসহ পরিচয়পত্র দিন (বিধি ১০(৭)); স্থায়ী হওয়ার ১ মাসের মধ্যে কর্তৃপক্ষের পরিচয়পত্র (বিধি ১০(৮)); হারালে ২৫ টাকায় নতুন কার্ড (বিধি ১০(১০)); রেজিস্টার ফরম-৯ অনুযায়ী (বিধি ১০(১১))।
- প্রমাণ রাখুন
- ফরম-৯ রেজিস্টার, কার্ড বিতরণের স্বাক্ষর
- চেকলিস্ট ১.৬★ গুরুত্বপূর্ণশ্রমিকদের জন্যে সার্ভিস বই রক্ষণাবেক্ষণ করা হয় কিনা?
8কুইজ
অধ্যায় ২ কুইজ
শিক্ষাধীনসহ যে কোনো ব্যক্তি, যিনি সরাসরি বা ঠিকাদারের মাধ্যমে মজুরির বিনিময়ে দক্ষ, অদক্ষ, কায়িক, কারিগরি, ব্যবসা উন্নয়নমূলক বা করণিক কাজে নিযুক্ত। ব্যবস্থাপনা বা তদারকির দায়িত্বে লিখিতভাবে নিযুক্ত ব্যক্তি এর বাইরে। BLA ধারা ২(৬৫)
মালিকের সংজ্ঞায় পড়েন না এমন প্রাপ্তবয়স্ক ব্যক্তি (শিক্ষানবিশসহ), যিনি জোনের শিল্প প্রতিষ্ঠানে মজুরির ভিত্তিতে দক্ষ, অদক্ষ, কায়িক, কারিগরি বা করণিক কাজে নিযুক্ত। প্রধান নির্বাহী, নির্বাহী বা প্রশাসনিক দায়িত্বের ব্যক্তি এবং তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণের জন্য মালিকের কাছে দায়ী ব্যক্তি এর বাইরে। EPZ ধারা ২(৪৮)
সব শব্দটাকায় প্রকাশ করা যায় এমন সব পারিশ্রমিক, যা চাকরির শর্ত পালন করলে কাজের জন্য প্রদেয়। বাসস্থান, আলো, পানি বা চিকিৎসা সুবিধার মূল্য, ভবিষ্য তহবিলে মালিকের চাঁদা আর ভ্রমণ ভাতা এর অন্তর্ভুক্ত নয়।
BLA ধারা ২(৪৫)
EPZ ধারা ২(৩৪)
সব শব্দস্থায়ী পদে নিয়োগ পাওয়া শ্রমিক, যাঁর শিক্ষানবিশকাল শেষ হয়নি। শিক্ষানবিশকাল করণিক কাজে ৬ মাস, অন্য কাজে ৩ মাস।
BLA ধারা ৪(৬), (৮)
EPZ ধারা ৫(৫), (৭)
সব শব্দস্থায়ী পদে স্থায়ীভাবে নিযুক্ত শ্রমিক, অথবা যিনি শিক্ষানবিশকাল সন্তোষজনকভাবে শেষ করেছেন।
BLA ধারা ৪(৭)
EPZ ধারা ৫(৬)
সব শব্দ১৪ বছর পূর্ণ হয়েছে কিন্তু ১৮ বছর পূর্ণ হয়নি এমন ব্যক্তি। ১৪ বছরের কম হলে শিশু (ধারা ২(৬৩))। BLA ধারা ২(৮)
ইপিজেড শ্রম আইনে কিশোর শ্রেণি নেই; ১৮ বছর পূর্ণ হয়নি এমন কাউকে নিয়োগ করা যায় না। EPZ ধারা ১৭৫
সব শব্দউৎস ও সতর্কতা: বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ (বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন, ২০২৬ পর্যন্ত), বাংলাদেশ শ্রম বিধিমালা, ২০১৫; বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯ ও বিধিমালা, ২০২২; সংশ্লিষ্ট নিম্নতম মজুরি প্রজ্ঞাপন। প্রতিটি ধারা ও বিধির পূর্ণ পাঠ শ্রম আইন ও ইপিজেড শ্রম আইন পাতায় মিলিয়ে নিন। এটি প্রশিক্ষণ সহায়িকা, আইনি পরামর্শ নয়। উদাহরণের কারখানা ও নাম কাল্পনিক।