RMG Code — Rules for a Better TomorrowRMG Code
মজুরি CO₂e
ধারা৮

সার্ভিস বইয়ে অন্তর্ভুক্তি

১টি বিধি

পাঠ হালনাগাদ: বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন, ২০২৬ পর্যন্ত (কার্যকর ১০ এপ্রিল ২০২৬) · এই ধারায় ২০০৬-এর পর কোনো পরিবর্তন হয়নি · যাচাই: ০৭ অক্টোবর ২০২৬

আইনের টেক্সট

৮। মালিক কোন শ্রমিকের চাকুরীর শুরুতে এবং তাহার চাকুরী চলাকালে তৎসম্পর্কে সার্ভিস বইতে সময় সময় এই অধ্যায় এবং বিধির অধীন প্রয়োজনীয় তথ্যাদি লিপিবদ্ধ করিবেন, এবং মালিক ও শ্রমিক উভয়েই উহাতে দস্তখত করিবেন।

তথ্যসূত্র: বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ (২০০৬ সনের ৪২ নং আইন), ধারা ৮ — bdlaws.minlaw.gov.bd। সংকলিত পাঠ: বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন, ২০২৬ (২০২৬ সনের ৪৩ নং আইন, ১০ এপ্রিল ২০২৬ থেকে কার্যকর) পর্যন্ত। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬।

সংশ্লিষ্ট বিধি

বাংলাদেশ শ্রম বিধিমালা, ২০১৫ · এস.আর.ও. নং ২৯১-আইন/২০১৫, বাংলাদেশ গেজেট (অতিরিক্ত) ১৫ সেপ্টেম্বর ২০১৫
সংশোধন: বাংলাদেশ শ্রম (সংশোধন) বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৮৪-আইন/২০২২, তারিখ ২৫ আগস্ট ২০২২, গেজেট ১ সেপ্টেম্বর ২০২২
বিধি ২১

সার্ভিস বহিতে তথ্য অন্তর্ভুক্তি

(১) স্থায়ীকরণের তারিখ হইতে এক মাসের মধ্যে মালিক সংশ্লিষ্ট শ্রমিকের প্রয়োজনীয় তথ্যসমূহ তাহার সার্ভিস বহিতে লিপিবদ্ধ করিবেন।

(২) নিম্নবর্ণিত ক্ষেত্রে সংশ্লিষ্ট ঘটনা সংঘটনের ১৫ (পনের) দিনের মধ্যে শ্রমিকের পরবর্তী বা নূতন তথ্য সার্ভিস বহিতে লিপিবদ্ধ করিতে হইবে, যথা:—

(ক) বেতনের স্কেল বা মজুরির হার পরিবর্তন;

(খ) একই প্রতিষ্ঠানের অন্য শাখায় বা ভিন্ন চাকরিতে অথবা একই মালিকের ভিন্ন প্রতিষ্ঠানে বদলি;

(গ) শ্রমিক কর্তৃক কোন প্রশিক্ষণ গ্রহণ বা কোন বিশেষ দক্ষতা অর্জন;

(ঘ) বার্ষিক ছুটি ভোগ করা বা নগদায়ন;

(ঙ) চাকরি হইতে ছাঁটাই, ডিসচার্জ, বরখাস্ত, অবসান, পদত্যাগ বা অবসর গ্রহণ;

(চ) কোন জরিমানা বা দণ্ড আরোপ এবং পুরস্কার প্রদান বা প্রশংসা জ্ঞাপন:

তবে শর্ত থাকে যে, শ্রমিকের বিরুদ্ধে আনীত কোন অসদাচরণের অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত উহা সার্ভিস বহিতে লিপিবদ্ধ করা যাইবে না।

বিধির পেজ খুলুনসূত্র: এস.আর.ও. নং ২৯১-আইন/২০১৫, বাংলাদেশ গেজেট (অতিরিক্ত) ১৫ সেপ্টেম্বর ২০১৫, পিডিএফ পৃষ্ঠা ১২

তথ্যসূত্র: বাংলাদেশ শ্রম বিধিমালা, ২০১৫ — এস.আর.ও. নং ২৯১-আইন/২০১৫, বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১৫ সেপ্টেম্বর ২০১৫; বাংলাদেশ শ্রম (সংশোধন) বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৮৪-আইন/২০২২, তারিখ ২৫ আগস্ট ২০২২; গেজেট ১ সেপ্টেম্বর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি সরকারি উৎস: বাংলাদেশ গেজেট (dpp.gov.bd)

বাস্তবায়ন নির্দেশিকা

কারখানার করণীয়সার্ভিস বই আছে এমন প্রত্যেক শ্রমিকের চাকরির শুরুতে ও চাকরিকালে তথ্য লিপিবদ্ধ করা মালিকের দায়িত্ব।

করণীয় (ধাপে ধাপে)

  1. স্থায়ীকরণের তারিখ থেকে এক মাসের মধ্যে শ্রমিকের প্রয়োজনীয় তথ্য সার্ভিস বইতে লিখুন।
  2. মজুরি পরিবর্তন, বদলি, প্রশিক্ষণ, বার্ষিক ছুটি ভোগ বা নগদায়ন, চাকরি অবসান, দণ্ড বা পুরস্কার হলে ঘটনার ১৫ দিনের মধ্যে লিখুন।
  3. প্রতিটি অন্তর্ভুক্তিতে মালিক পক্ষ ও শ্রমিক উভয়ের স্বাক্ষর নিন।
  4. অসদাচরণের অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত তা সার্ভিস বইতে লিখবেন না।

যে নথি রাখতে হবে

  • হালনাগাদ ও উভয় পক্ষের স্বাক্ষরিত সার্ভিস বই
দায়িত্ব
HR ও Admin
সময়সীমা
স্থায়ীকরণের ১ মাসের মধ্যে প্রাথমিক তথ্য; পরিবর্তনের ঘটনার ১৫ দিনের মধ্যে নতুন তথ্য (বিধি ২১)।
Audit ও পরিদর্শনে যা দেখা হয়

সার্ভিস বইয়ের তথ্য মজুরি, ছুটি ও শৃঙ্খলা রেকর্ডের সাথে মেলে কিনা এবং স্বাক্ষর আছে কিনা দেখা হয়।

না মানলে

ধারা ৩০৭ অনুযায়ী ৩ মাস পর্যন্ত কারাদণ্ড, অথবা ২৫ হাজার থেকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অথবা উভয় দণ্ড (অন্য কোনো দণ্ড নির্ধারিত না থাকলে)।

নির্দেশিকা ব্যবহারিক সহায়তার জন্য, আইনি পরামর্শ নয়। Buyer code আইনের চেয়ে কঠোর হলে কঠোরটি মানুন।

EPZ-এর সাথে পার্থক্য

EPZ-এর সাথে পার্থক্য

EPZ আইনে আলাদা ধারা নেই। EPZ বিধি ১২: স্থায়ীকরণের ১ মাসের মধ্যে সার্ভিস বইয়ে তথ্য লিখতে হবে; মজুরি পরিবর্তন, বদলি, ছুটি, অবসান, জরিমানা ইত্যাদি ঘটনার ১৫ দিনের মধ্যে; অসদাচরণ প্রমাণিত না হলে লেখা যাবে না।

EPZ ধারা ৭ পাশাপাশি দেখুন

BLA ধারা ৮ · সার্ভিস বইয়ে অন্তর্ভুক্তি

৮। মালিক কোন শ্রমিকের চাকুরীর শুরুতে এবং তাহার চাকুরী চলাকালে তৎসম্পর্কে সার্ভিস বইতে সময় সময় এই অধ্যায় এবং বিধির অধীন প্রয়োজনীয় তথ্যাদি লিপিবদ্ধ করিবেন, এবং মালিক ও শ্রমিক উভয়েই উহাতে দস্তখত করিবেন।

EPZ ধারা ৭ · সার্ভিস বহি, সার্ভিস বইয়ের ফরম, ইত্যাদি

৭। প্রত্যেক মালিক তাহার নিজস্ব খরচে তৎকর্তৃক নিযুক্ত প্রত্যেক শ্রমিকের জন্য একটি করিয়া সার্ভিস বইয়ের ব্যবস্থা করিবেন এবং সার্ভিস বই কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত মাপে, ফরমে ও পদ্ধতিতে সংরক্ষিত হইবে।