RMG Code — Rules for a Better TomorrowRMG Code
শ্রম আইন

বিধি ৩০৮ — বয়সের প্রত্যয়নপত্র

বিধি ৩০৮

বয়সের প্রত্যয়নপত্র

(১) আইনের ধারা ১৭৫ এর উদ্দেশ্য পূরণকল্পে কারখানা কর্তৃপক্ষ শ্রমিক নিয়োগকালে উক্ত ব্যক্তি প্রাপ্ত বয়স্ক কিনা উহার প্রমাণস্বরূপ উক্ত ব্যক্তির জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন সনদ, স্কুল সার্টিফিকেট বা রেজিস্টার্ড চিকিৎসক কর্তৃক প্রদত্ত উক্ত ব্যক্তির বয়স সংক্রান্ত প্রত্যয়নপত্র সংগ্রহ করিবেন।

(২) যদি কোনো ব্যক্তি প্রাপ্ত বয়স্ক হিসাবে বয়স প্রমাণের জন্য জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধন সনদ বা স্কুল সার্টিফিকেট না থাকে, তাহা হইলে যে কোনো রেজিস্টার্ড চিকিৎসক ফরম-১০৪ অনুযায়ী বয়স ও সক্ষমতার প্রত্যয়নপত্র প্রদান করিবেন এবং উক্তরূপ পরীক্ষার বর্ণনা চিকিৎসক ও মালিককে ফরম-১০৫ অনুযায়ী আলাদা রেজিস্টারে সংরক্ষণ করিতে হইবে।

(৩) বয়সের প্রত্যয়নপত্র প্রস্তুত করিবার সময় প্রয়োজনীয় বিবরণাদি প্রত্যয়নপত্রে এবং উহার মুড়িতে পূরণ করিতে হইবে এবং সংশ্লিষ্ট শ্রমিকের বাম হাতের বৃদ্ধাঙ্গুলীর ছাপ প্রত্যয়নপত্রের উভয় অংশে গ্রহণ করিতে হইবে।

(৪) কারখানা কর্তৃপক্ষ শ্রমিক নিয়োগের পর উল্লিখিত প্রত্যয়নপত্রের কপি শ্রমিকের ব্যক্তিগত নথিতে সংরক্ষণ করিবেন।

সূত্র: এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২, বাংলাদেশ গেজেট (অতিরিক্ত) ৪ অক্টোবর ২০২২, পিডিএফ পৃষ্ঠা ১৫১

সংশ্লিষ্ট ধারা (বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯): ধারা ১৭৫

তথ্যসূত্র: বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২; গেজেট ৪ অক্টোবর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি