RMG Code — Rules for a Better TomorrowRMG Code
শ্রম আইন
ধারা১৭৫

অপ্রাপ্ত-বয়স্ক শ্রমিক নিয়োগে বাধা-নিষেধ

১টি বিধিনির্দেশিকা আছে

আইনের টেক্সট

১৭৫। কোনো শিল্প প্রতিষ্ঠানে অপ্রাপ্ত-বয়স্ক শ্রমিক নিয়োগ করা যাইবে না।

ব্যাখ্যা । - এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে ‘‘অপ্রাপ্ত-বয়স্ক’’ অর্থ ১৮ (আঠারো) বৎসর বয়স পূর্ণ করেন নাই এমন কোনো ব্যক্তি।

তথ্যসূত্র: বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯ (২০১৯ সনের ২ নং আইন), ধারা ১৭৫ — bdlaws.minlaw.gov.bd। bdlaws-এ প্রকাশিত পাঠ (সংগ্রহের দিন পর্যন্ত কোনো সংশোধনী টীকা নেই)। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬।

সংশ্লিষ্ট বিধি

বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ · এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২, বাংলাদেশ গেজেট (অতিরিক্ত) ৪ অক্টোবর ২০২২
বিধি ৩০৮

বয়সের প্রত্যয়নপত্র

(১) আইনের ধারা ১৭৫ এর উদ্দেশ্য পূরণকল্পে কারখানা কর্তৃপক্ষ শ্রমিক নিয়োগকালে উক্ত ব্যক্তি প্রাপ্ত বয়স্ক কিনা উহার প্রমাণস্বরূপ উক্ত ব্যক্তির জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন সনদ, স্কুল সার্টিফিকেট বা রেজিস্টার্ড চিকিৎসক কর্তৃক প্রদত্ত উক্ত ব্যক্তির বয়স সংক্রান্ত প্রত্যয়নপত্র সংগ্রহ করিবেন।

(২) যদি কোনো ব্যক্তি প্রাপ্ত বয়স্ক হিসাবে বয়স প্রমাণের জন্য জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধন সনদ বা স্কুল সার্টিফিকেট না থাকে, তাহা হইলে যে কোনো রেজিস্টার্ড চিকিৎসক ফরম-১০৪ অনুযায়ী বয়স ও সক্ষমতার প্রত্যয়নপত্র প্রদান করিবেন এবং উক্তরূপ পরীক্ষার বর্ণনা চিকিৎসক ও মালিককে ফরম-১০৫ অনুযায়ী আলাদা রেজিস্টারে সংরক্ষণ করিতে হইবে।

(৩) বয়সের প্রত্যয়নপত্র প্রস্তুত করিবার সময় প্রয়োজনীয় বিবরণাদি প্রত্যয়নপত্রে এবং উহার মুড়িতে পূরণ করিতে হইবে এবং সংশ্লিষ্ট শ্রমিকের বাম হাতের বৃদ্ধাঙ্গুলীর ছাপ প্রত্যয়নপত্রের উভয় অংশে গ্রহণ করিতে হইবে।

(৪) কারখানা কর্তৃপক্ষ শ্রমিক নিয়োগের পর উল্লিখিত প্রত্যয়নপত্রের কপি শ্রমিকের ব্যক্তিগত নথিতে সংরক্ষণ করিবেন।

বিধির পাতা খুলুনসূত্র: এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২, বাংলাদেশ গেজেট (অতিরিক্ত) ৪ অক্টোবর ২০২২, পিডিএফ পৃষ্ঠা ১৫১

তথ্যসূত্র: বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২; গেজেট ৪ অক্টোবর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি

বাস্তবায়ন নির্দেশিকা

করণীয়
১৮ বছরের কম কাউকে নিয়োগ নয়। নিয়োগের সময় বয়স যাচাইয়ের প্রমাণ (NID/জন্মনিবন্ধন, প্রয়োজনে ডাক্তারি সনদ) personal file-এ রাখুন।

নির্দেশিকা ব্যবহারিক সহায়তার জন্য, আইনি পরামর্শ নয়। Buyer code আইনের চেয়ে কঠোর হলে কঠোরটি মানুন।

BLA-এর সাথে পার্থক্য

BLA-এর সাথে পার্থক্য

BLA: ১৪ বছরের কম (শিশু) নিয়োগ নিষেধ; ১৪–১৮ (কিশোর) সক্ষমতা সনদ ও টোকেনসহ শর্তসাপেক্ষে নিয়োগ করা যায়। EPZ ধারা ১৭৫: ১৮ বছরের কম কাউকেই নিয়োগ করা যাবে না।

BLA ধারা ৩৪ পাশাপাশি দেখুন
BLA ধারা ৩৪ · শিশু ও কিশোর নিয়োগে বাধা-নিষেধ

৩৪৷ (১) কোন পেশায় বা প্রতিষ্ঠানে কোন শিশুকে নিয়োগ করা যাইবে না বা কাজ করিতে দেওয়া যাইবে না৷

(২) কোন পেশায় বা প্রতিষ্ঠানে কোন কিশোরকে নিয়োগ করা যাইবে না বা কাজ করিতে দেওয়া যাইবে না, যদি না-

(ক) বিধি দ্বারা নির্ধারিত ফরমে একজন রেজিস্টার্ড চিকিৎসক কর্তৃক তাহাকে প্রদত্ত সক্ষমতা প্রত্যয়নপত্র মালিকের হেফাজতে থাকে, এবং

(খ) কাজে নিয়োজিত থাকাকালে তিনি উক্ত প্রত্যয়নপত্রের উল্লেখ সম্বলিত একটি টোকেন বহন করেন

(৩) কোন পেশা বা প্রতিষ্ঠানে কোন কিশোরের শিক্ষাধীন হিসাবে অথবা বৃত্তিমূলক প্রশিক্ষণের জন্য নিয়োগের ক্ষেত্রে উপ-ধারা (২) এর কিছুই প্রযোজ্য হইবে না৷

(৪) সরকার যদি মনে করে যে, কোন জরুরী অবস্থা বিরাজমান এবং জনস্বার্থে ইহা প্রয়োজন, তাহা হইলে সরকার, সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, উহাতে উল্লিখিত সময়ের জন্য উপ-ধারা (২) এর প্রয়োগ স্থগিত ঘোষণা করিতে পারিবে৷

EPZ ধারা ১৭৫ · অপ্রাপ্ত-বয়স্ক শ্রমিক নিয়োগে বাধা-নিষেধ

১৭৫। কোনো শিল্প প্রতিষ্ঠানে অপ্রাপ্ত-বয়স্ক শ্রমিক নিয়োগ করা যাইবে না।

ব্যাখ্যা । - এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে ‘‘অপ্রাপ্ত-বয়স্ক’’ অর্থ ১৮ (আঠারো) বৎসর বয়স পূর্ণ করেন নাই এমন কোনো ব্যক্তি।