বয়স সম্পর্কে বিরোধ
পাঠ হালনাগাদ: বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন, ২০২৬ পর্যন্ত (কার্যকর ১০ এপ্রিল ২০২৬) · এই ধারায় সর্বশেষ পরিবর্তন: বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন, ২০১৩ · যাচাই: ০৭ অক্টোবর ২০২৬
আইনের টেক্সট
১[৩৬। যদি কোন ব্যক্তি শিশু নাকি কিশোর এ সম্পর্কে কোন প্রশ্ন উত্থাপিত হয়, তাহা হইলে উক্ত ব্যক্তির জন্ম নিবন্ধন সনদ, স্কুল সার্টিফিকেট বা রেজিস্ট্রার্ড চিকিৎসক কর্তৃক প্রদত্ত উক্ত ব্যক্তির বয়স সংক্রান্ত প্রত্যয়ন পত্রের ভিত্তিতে উহা নিষ্পত্তি হইবে।]
সংশোধনী টীকা (১)
- ধারা ৩৬ বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন, ২০১৩ (২০১৩ সনের ৩০ নং আইন) এর ১৭ ধারাবলে প্রতিস্থাপিত।
তথ্যসূত্র: বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ (২০০৬ সনের ৪২ নং আইন), ধারা ৩৬ — bdlaws.minlaw.gov.bd। সংকলিত পাঠ: বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন, ২০২৬ (২০২৬ সনের ৪৩ নং আইন, ১০ এপ্রিল ২০২৬ থেকে কার্যকর) পর্যন্ত। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬।
সংশ্লিষ্ট বিধি
সংশোধন: বাংলাদেশ শ্রম (সংশোধন) বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৮৪-আইন/২০২২, তারিখ ২৫ আগস্ট ২০২২, গেজেট ১ সেপ্টেম্বর ২০২২
এই ধারার সাথে সরাসরি সংযুক্ত কোনো বিধি নেই। প্রয়োজনে বিধিমালা দেখুন।
তথ্যসূত্র: বাংলাদেশ শ্রম বিধিমালা, ২০১৫ — এস.আর.ও. নং ২৯১-আইন/২০১৫, বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১৫ সেপ্টেম্বর ২০১৫; বাংলাদেশ শ্রম (সংশোধন) বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৮৪-আইন/২০২২, তারিখ ২৫ আগস্ট ২০২২; গেজেট ১ সেপ্টেম্বর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি সরকারি উৎস: বাংলাদেশ গেজেট (dpp.gov.bd)
বাস্তবায়ন নির্দেশিকা
কারখানার করণীয়নিয়োগপ্রার্থী বা কর্মরত কেউ শিশু না কিশোর, এ প্রশ্ন উঠলে বয়স নির্ধারণের ভিত্তি; প্রতিটি নিয়োগে বয়স যাচাইয়ের জন্য প্রযোজ্য।
করণীয় (ধাপে ধাপে)
- নিয়োগের আগে জন্ম নিবন্ধন সনদ, স্কুল সার্টিফিকেট বা রেজিস্টার্ড চিকিৎসকের বয়স প্রত্যয়নপত্র দেখে বয়স যাচাই করুন।
- সনদ বা সার্টিফিকেট না থাকলে রেজিস্টার্ড চিকিৎসকের কাছ থেকে ফরম-১৫ অনুযায়ী বয়স ও সক্ষমতার প্রত্যয়নপত্র নিন।
- ১৪ বছর পূর্ণ হয়নি এমন কাউকে (শিশু) কোনো কাজে নিয়োগ দেবেন না।
- বয়স প্রমাণের কাগজের কপি শ্রমিকের ব্যক্তিগত নথিতে রাখুন।
যে নথি রাখতে হবে
- বয়স প্রমাণের দলিলের কপি (জন্ম নিবন্ধন, স্কুল সার্টিফিকেট বা চিকিৎসকের প্রত্যয়ন)
- ফরম-১৫ বয়স ও সক্ষমতার প্রত্যয়নপত্র (প্রযোজ্য হলে)
- পরীক্ষার বিবরণ রেজিস্টার (ফরম-১৫(ক))
personnel file-এ বয়স প্রমাণের দলিল আছে কিনা এবং কোনো শিশু কর্মরত নেই তা দেখা হয়।
ধারা ২৮৪ অনুযায়ী শিশু বা কিশোরকে নিয়োগ দিলে বা আইন লঙ্ঘন করে কাজ করতে দিলে ২০ হাজার থেকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড।
নির্দেশিকা ব্যবহারিক সহায়তার জন্য, আইনি পরামর্শ নয়। Buyer code আইনের চেয়ে কঠোর হলে কঠোরটি মানুন।
EPZ-এর সাথে পার্থক্য
EPZ-এর সাথে পার্থক্য
BLA: শিশু না কিশোর, সেই বিরোধ জন্ম নিবন্ধন, স্কুল সার্টিফিকেট বা চিকিৎসকের সনদে নিষ্পত্তি। EPZ আইনে আলাদা ধারা নেই; EPZ বিধি ৩০৮: নিয়োগের সময় প্রাপ্তবয়স্কতার প্রমাণ হিসেবে জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন, স্কুল সার্টিফিকেট বা চিকিৎসকের সনদ (ফরম-১০৪) নিতে হবে।
EPZ ধারা ১৭৫ পাশাপাশি দেখুন
BLA ধারা ৩৬ · বয়স সম্পর্কে বিরোধ
১[৩৬। যদি কোন ব্যক্তি শিশু নাকি কিশোর এ সম্পর্কে কোন প্রশ্ন উত্থাপিত হয়, তাহা হইলে উক্ত ব্যক্তির জন্ম নিবন্ধন সনদ, স্কুল সার্টিফিকেট বা রেজিস্ট্রার্ড চিকিৎসক কর্তৃক প্রদত্ত উক্ত ব্যক্তির বয়স সংক্রান্ত প্রত্যয়ন পত্রের ভিত্তিতে উহা নিষ্পত্তি হইবে।]
EPZ ধারা ১৭৫ · অপ্রাপ্ত-বয়স্ক শ্রমিক নিয়োগে বাধা-নিষেধ
১৭৫। কোনো শিল্প প্রতিষ্ঠানে অপ্রাপ্ত-বয়স্ক শ্রমিক নিয়োগ করা যাইবে না।
ব্যাখ্যা । - এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে ‘‘অপ্রাপ্ত-বয়স্ক’’ অর্থ ১৮ (আঠারো) বৎসর বয়স পূর্ণ করেন নাই এমন কোনো ব্যক্তি।