RMG Code — Rules for a Better TomorrowRMG Code
শ্রম আইন

বিধি ১৪ — শ্রমিক রেজিস্টার

বিধি ১৪

শ্রমিক রেজিস্টার

(১) প্রত্যেক প্রতিষ্ঠানে নিয়োজিত সকল শ্রেণির শ্রমিকের জন্য একটি শ্রমিক রেজিস্টার ফরম-১২ অনুযায়ী সংরক্ষণ করিতে হইবে এবং উহা শ্রমিকের শ্রেণিবিভাগ অনুযায়ী বিন্যস্ত থাকিবে।

(২) রেজিস্টারে সকল বিবরণ বাংলায় বা ইংরেজিতে অন্তর্ভুক্ত করিতে হইবে এবং পঞ্জিকা বৎসর অনুসারে তারিখ লিখিতে হইবে।

(৩) কোনো প্রতিষ্ঠান ডিজিটাল পদ্ধতিতে নির্ধারিত ফরমে শ্রমিক রেজিস্টার সংরক্ষণ করিলে পরিদর্শন কাজে নিয়োজিত কর্মকর্তা বা কাউন্সিলর কাম পরিদর্শকের চাহিদা মোতাবেক উহার মুদ্রিত কপি প্রদর্শন করিতে হইবে।

(৪) প্রত্যেক মালিক তাহার প্রতিষ্ঠানে নিয়োজিত সকল শ্রেণির শ্রমিকের জন্য মাসিক হাজিরা কার্ড সরবরাহ করিবেন অথবা ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণ করিবেন:

তবে শর্ত থাকে যে, মাসিক হাজিরা কার্ড সরবরাহ করা হইলে শ্রমিক উক্ত হাজিরা কার্ড প্রত্যেক মাস শেষে মালিকের নিকট জমা প্রদান করিয়া নূতন কার্ড সংগ্রহ করিবেন।

সূত্র: এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২, বাংলাদেশ গেজেট (অতিরিক্ত) ৪ অক্টোবর ২০২২, পিডিএফ পৃষ্ঠা ১০

সংশ্লিষ্ট ধারা (বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯): ধারা ৮

তথ্যসূত্র: বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২; গেজেট ৪ অক্টোবর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি