RMG Code — Rules for a Better TomorrowRMG Code
মজুরি CO₂e

প্রথমে আপনার কারখানায় প্রযোজ্য আইন নির্বাচন করুন

নির্বাচিত আইন: আইন নির্বাচন করুন। বদলাতে ওপরের বোতাম চাপুন।

পয়েন্ট ০ব্যাজ ০/১৯সঠিক সিদ্ধান্ত ও কুইজের উত্তরে পয়েন্ট যোগ হবে
পর্ব গ · প্রতিদিনের কাজঅধ্যায় ৮

তহবিল, বীমা ও ভবিষ্য তহবিল

৬০ মিনিট৮টি ধাপঅর্জনযোগ্য ব্যাজ

এই অধ্যায় শেষে আপনি পারবেন

  • কোন কারখানায় কোন তহবিল বাধ্যতামূলক তা বলতে
  • ভবিষ্য তহবিলের চাঁদা হিসাব করতে
  • চাঁদা জমার সময়সীমা ও দেরির ঝুঁকি জানতে
  • গ্রুপ বীমা কখন লাগে ও দাবি কত দিনে নিষ্পত্তি হয় বলতে
  • ট্রাস্টি বোর্ড কীভাবে গঠিত হয় বুঝতে

1প্রারম্ভিক কেস

এইচআর ডেস্কে ভবিষ্য তহবিলের খাতা, পাসবই ও নমিনি ফরম নিয়ে দুই শ্রমিকের সাথে আলোচনা
শাহীন, অ্যাকাউন্টস ম্যানেজার

"নগদ টাকার টান চলছে। দের থেকে PF কেটে রেখেছি, কিন্তু চার মাস ধরে তহবিলে জমা দিইনি। বছর শেষে একসাথে দিয়ে দেব।"

কমপ্লায়েন্স কর্মকর্তা হিসেবে আপনার মূল্যায়ন কী?

শাহীন, অ্যাকাউন্টস ম্যানেজার

"নগদ টাকার টান চলছে। দের থেকে PF কেটে রেখেছি, কিন্তু চার মাস ধরে তহবিলে জমা দিইনি। বছর শেষে একসাথে দিয়ে দেব।"

কমপ্লায়েন্স কর্মকর্তা হিসেবে আপনার মূল্যায়ন কী?

2এক নজরে

৭–৮%PF চাঁদা১ বছর চাকরির পর, মূল মজুরির; মালিকও সমান (ধারা ২৬৪(৯))
১০০+গ্রুপ বীমা; দাবি ১২০ দিনে নিষ্পত্তি (ধারা ৯৯)
৫%অংশগ্রহণ ও কল্যাণ তহবিলনিট মুনাফার, ৮০:১০:১০ (ধারা ২৩৪)
সারসংক্ষেপBLA-তে ভবিষ্য তহবিল সাধারণত ঐচ্ছিক; তবে ১০০+ স্থায়ী শ্রমিকের প্রতিষ্ঠানে দুই-তৃতীয়াংশ শ্রমিক লিখিতভাবে চাইলে বাধ্যতামূলক। চাঁদা মূল মজুরির ৭ থেকে ৮%, মালিকও সমান। ১০০+ স্থায়ী শ্রমিকে গ্রুপ বীমা। মূলধন বা সম্পদের শর্ত পূরণ করা কোম্পানিতে নিট মুনাফার ৫% তহবিলে যায়; শতভাগ রপ্তানিমুখী খাতের জন্য আলাদা কেন্দ্রীয় তহবিল।
৮.৩৩%PF চাঁদামূল মজুরির অন্তত; মালিকও সমান (বিধি ২৬৮)
১৫ দিনজমার সময়মাস শেষের ১৫ দিনের মধ্যে (বিধি ২৬৮(৩))
২৫+গ্রুপ বীমা; দাবি ১২০ দিনে নিষ্পত্তি (ধারা ৩৬)
সারসংক্ষেপপ্রত্যেক শিল্প প্রতিষ্ঠানে ভবিষ্য তহবিল বাধ্যতামূলক, প্রত্যেক স্থায়ী শ্রমিক সদস্য। চাঁদা মূল মজুরির অন্তত ৮.৩৩%, মালিক সমপরিমাণ; মাস শেষের ১৫ দিনের মধ্যে জমা ও বোর্ডে মাসিক প্রতিবেদন। ২৫+ স্থায়ী শ্রমিকে গ্রুপ বীমা। ইপিজেডের শ্রমিকদের জন্য মালিক-ক্রেতা-শ্রমিক অংশগ্রহণ তহবিল।

3চিত্রে ব্যাখ্যা

ছবিতে দেখুন: PF-এর টাকার পথ

উদাহরণে ৮% ধরা হয়েছে; আইনে ৭ থেকে ৮% (ধারা ২৬৪(৯))। ৩ মাসের বেশি দেরি হলে আত্মসাৎ গণ্য (ধারা ২৯৮)।

ছবিতে দেখুন: PF-এর টাকার পথ

জমা পে-অর্ডার বা ব্যাংক ড্রাফটে, ব্যাংক মাশুল মালিকের (বিধি ২৬৮(৩))। সাথে মাসিক প্রতিবেদন বোর্ডে ও কপি জোনের নির্বাহী পরিচালকের কাছে (বিধি ২৬৮(৪))।

একজন শ্রমিকের মাসিক PF চাঁদা
মাসিক মূল মজুরি৳ ৮,০০০
× ৮%
শ্রমিকের চাঁদা৳ ৬৪০
+ মালিক সমান
মাসে মোট জমা৳ ১,২৮০
কখন থেকেস্থায়ী শ্রমিকের চাকরি ১ বছর পূর্ণ হওয়ার পর থেকে (ধারা ২৬৪(৯))।
চাকরি শেষ হলে, , , অবসর, অপসারণ, অবসান বা মৃত্যু, কোনো কারণেই প্রাপ্য সুবিধা থেকে বঞ্চিত করা যাবে না (ধারা ২৯)।
হিসাব নিরীক্ষাপ্রতি বছর প্রতিষ্ঠানের খরচে নিরীক্ষা; রিপোর্ট ১ মাসের মধ্যে শ্রম পরিচালকের কাছে (ধারা ২৬৪(১৪), (১৫))।
একজন শ্রমিকের মাসিক PF চাঁদা
মাসিক মূল মজুরি৳ ৮,০০০
× ৮.৩৩%
শ্রমিকের চাঁদা৳ ৬৬৬.৪০
+ মালিক সমান
মাসে মোট জমা৳ ১,৩৩২.৮০
কে সদস্যমালিক, অংশীদার ও পরিচালক ছাড়া প্রত্যেক স্থায়ী শ্রমিক; যোগ্য হওয়ার ১৫ দিনের মধ্যে ফরম-৯৯ বোর্ডে (বিধি ২৫৩)।
অক্টোবরের চাঁদা১৫ নভেম্বরের মধ্যে জমা (বিধি ২৬৮(৩))।
চাকরি শেষ হলে২ বছর চাকরি হলে দুই অংশই মুনাফাসহ; কম হলে নিজের অংশ। তবে মৃত্যু, , , বা বন্ধ হলে দুই অংশই (বিধি ২৮০)।
চারটি তহবিল এক নজরে
ভবিষ্য তহবিলঐচ্ছিক; ১০০+ স্থায়ী শ্রমিকের দুই-তৃতীয়াংশ লিখিতভাবে চাইলে ৬ মাসে চালু বাধ্যতামূলক (ধারা ২৬৪(১০), (১১))
গ্রুপ বীমা১০০+ স্থায়ী শ্রমিকে; মৃত্যুতে দাবি আদায় মালিকের দায়িত্ব; ১২০ দিনে নিষ্পত্তি (ধারা ৯৯)
অংশগ্রহণ ও কল্যাণ তহবিলপরিশোধিত মূলধন ১ কোটি বা স্থায়ী সম্পদ ২ কোটি টাকা; বছর শেষের ৯ মাসে নিট মুনাফার ৫% (ধারা ২৩২, ২৩৪)
কেন্দ্রীয় তহবিলশতভাগ রপ্তানিমুখী খাত; প্রতিটি রপ্তানি আদেশের ০.০৩% লিয়েন ব্যাংক কেটে জমা দেয় (ধারা ২৩২(৩), বিধি ২১৪)
কেন্দ্রীয় তহবিলের ব্যবহারদুর্ঘটনায় মৃত্যু, স্থায়ী অক্ষমতা বা অঙ্গহানিতে এককালীন অনুদান; ৫০% কল্যাণ, ৫০% আপদকালীন হিসাব (বিধি ২১৫)
বীমা ও কেন্দ্রীয় তহবিলকেন্দ্রীয় তহবিল থাকলে সংশ্লিষ্ট খাতে গ্রুপ বীমা লাগবে না; সমপরিমাণ অর্থ তহবিল দেবে (ধারা ৯৯(৩))
তিনটি তহবিল এক নজরে
ভবিষ্য তহবিলপ্রত্যেক শিল্প প্রতিষ্ঠানে বাধ্যতামূলক; বিদ্যমান সুবিধা কমানো যাবে না (ধারা ১৬৪)
PF-এর সুরক্ষাহস্তান্তর, দায়বদ্ধ বা আদালতের ডিক্রিতে ক্রোক করা যাবে না; মৃত্যুতে মনোনীত ব্যক্তি পাবেন (ধারা ১৬৫)
গ্রুপ বীমা২৫+ স্থায়ী শ্রমিকে; মৃত্যুতে দাবি আদায় মালিকের দায়িত্ব; ১২০ দিনে নিষ্পত্তি (ধারা ৩৬)
অংশগ্রহণ তহবিলমালিক-ক্রেতা-শ্রমিক অংশগ্রহণ তহবিল: আপৎকালীন সহায়তা ও সামাজিক নিরাপত্তা (ধারা ১৭২)
তহবিলের উৎসপ্রতিটি কার্যাদেশের নির্ধারিত অর্থ, ক্রেতা ও সরকারের অনুদান, শ্রমিকের নির্ধারিত অর্থ, বিনিয়োগের মুনাফা (ধারা ১৭৩)
ট্রাস্টি বোর্ডঅনধিক ৬ জন: মালিকপক্ষ ৩, র ৩; অন্তত ২ মাসে ১টি সভা (বিধি ২৫৬, ২৬৩)

4কারখানার উদাহরণ

জিএমআমাদের ৮০০ স্থায়ী শ্রমিক, শতভাগ রপ্তানিমুখী। বায়ার জানতে চাইছে আমাদের গ্রুপ বীমা আছে কিনা।
এইচআর১০০+ স্থায়ী শ্রমিক হলে গ্রুপ বীমা লাগে (ধারা ৯৯(১))। তবে শতভাগ রপ্তানিমুখী খাতে কেন্দ্রীয় তহবিল থাকলে বীমা লাগে না, সমপরিমাণ অর্থ তহবিল দেয় (ধারা ৯৯(৩))।
জিএমতাহলে আমাদের কাজ কী?
এইচআরলিয়েন ব্যাংক প্রতিটি রপ্তানি আদেশ থেকে কেন্দ্রীয় তহবিলের অংশ কেটেছে কিনা দেখা, আর সুবিধাভোগী শ্রমিকদের তথ্য মালিকদের সংগঠনের ডাটাবেইজে হালনাগাদ রাখা (বিধি ২১৪, ২১৫)।
বায়ারকে দেওয়ার প্রমাণ
কেন্দ্রীয় তহবিলে কর্তনলিয়েন ব্যাংকের বিবরণী
সুবিধাভোগীর তালিকাবোর্ডে জমার কপি
PF থাকলেজমার রসিদ ও নিরীক্ষা রিপোর্ট
অবস্থাআইন অনুযায়ী আবৃত
ধারা ৯৯(৩), ২৩২(৩); বিধি ২১৪, ২১৫। কেন্দ্রীয় তহবিলের হার ও নির্দেশনা হালনাগাদ প্রজ্ঞাপনে মিলিয়ে নিন।
সুমিআপা, আমার চাকরি স্থায়ী হয়েছে। PF কবে থেকে কাটবে?
এইচআরস্থায়ী হলেই তুমি সদস্য। ১৫ দিনের মধ্যে ফরম-৯৯ দিয়ে ট্রাস্টি বোর্ডে তোমার তথ্য পাঠাব (বিধি ২৫৩)।
সুমিআমি না থাকলে টাকা কে পাবে?
এইচআরফরম-৪৮-এ ছবিসহ নমিনি দাও। পরিবার থাকলে পরিবারের কাউকে মনোনীত করতে হবে (বিধি ২৫৪)।
সুমির মাসিক PF
মূল মজুরি৳ ৮,০০০
সুমির চাঁদা ৮.৩৩%৳ ৬৬৬.৪০
মালিকের চাঁদা৳ ৬৬৬.৪০
মাসে মোট জমা৳ ১,৩৩২.৮০
বিধি ২৫৩, ২৫৪, ২৬৮। বোর্ড ফরম-১০০ অনুযায়ী হিসাব নম্বর দেবে (বিধি ২৫৫)।

5আইন ও হিসাব

আইন ও বিধি কী বলে (BLA)
ভবিষ্য তহবিলধারা ২৬৪: গঠন ঐচ্ছিক; সমান সংখ্যক মালিক ও শ্রমিক প্রতিনিধির ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান সরকার মনোনীত, মেয়াদ ২ বছর; ১ বছর চাকরির পর ৭-৮% চাঁদা, মালিক সমান; ১০০+ স্থায়ী শ্রমিকের দুই-তৃতীয়াংশ চাইলে বাধ্যতামূলক; পরিচালনা ব্যয় মালিকের।
সর্বজনীন পেনশনধারা ২৬৪(১০): আগ্রহী জনবলের জন্য 'প্রগতি' স্কিমে অংশগ্রহণ নিশ্চিত করলে PF গঠনের বাধ্যবাধকতা থেকে অব্যাহতি; চাঁদা মালিক ৫০%, শ্রমিক ৫০%।
PF পরিশোধ ও দণ্ডধারা ২৯: চাকরি শেষের কারণে সুবিধা থেকে বঞ্চিত করা যাবে না। ধারা ২৯৮: আত্মসাতে ৩ বছর পর্যন্ত কারাদণ্ড ও অর্থদণ্ড; ৩ মাসের বেশি জমা না দিলে আত্মসাৎ গণ্য।
গ্রুপ বীমাধারা ৯৯: ১০০+ স্থায়ী শ্রমিকে; দাবির টাকা অন্য পাওনার অতিরিক্ত; ১২০ দিনে নিষ্পত্তি; কেন্দ্রীয় তহবিলের খাতে বীমা লাগবে না।
অংশগ্রহণ ও কল্যাণ তহবিলধারা ২৩২: পরিশোধিত মূলধন ১ কোটি বা স্থায়ী সম্পদ ২ কোটি টাকা হলে প্রযোজ্য। ধারা ২৩৪: ১ মাসে তহবিল স্থাপন; বছর শেষের ৯ মাসে নিট মুনাফার ৫%, ৮০:১০:১০ অনুপাতে অংশগ্রহণ, কল্যাণ ও শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে।
কেন্দ্রীয় তহবিলধারা ২৩২(৩) ও বিধি ২১২-২১৫: শতভাগ রপ্তানিমুখী খাতে ক্রেতা ও মালিকের সমন্বয়ে; প্রতিটি কার্যাদেশের ০.০৩% লিয়েন ব্যাংক আদায় করে; ৫০% সুবিধাভোগী কল্যাণ, ৫০% আপদকালীন হিসাব। কেন্দ্রীয় তহবিল স্থাপিত হলে মুনাফায় অংশগ্রহণের বিধান প্রযোজ্য নয় (বিধি ২১২(১)-এর শর্তাংশ, ২০২২ সংশোধন)।
আইন ও বিধি কী বলে (EPZ)
ভবিষ্য তহবিলধারা ১৬৪: প্রত্যেক প্রতিষ্ঠানে বাধ্যতামূলক; সুবিধা কমানো যাবে না। ধারা ১৬৫: ক্রোকযোগ্য নয়। বিধি ২৫৩: প্রত্যেক স্থায়ী শ্রমিক সদস্য, ১৫ দিনে ফরম-৯৯।
চাঁদা ও জমাবিধি ২৬৮: মূল মজুরির অন্তত ৮.৩৩%, মালিক সমান; মাস শেষের ১৫ দিনে পে-অর্ডার বা ব্যাংক ড্রাফটে জমা; ১৫ দিনে মাসিক প্রতিবেদন; খেলাপে বকেয়ার ওপর অনধিক ১০% ক্ষতিপূরণ।
ট্রাস্টি বোর্ডবিধি ২৫৬: অনধিক ৬ জন, মালিকপক্ষ ৩ ও শ্রমিক কল্যাণ সমিতির ৩ (না থাকলে অংশগ্রহণকারী কমিটির); বিধি ২৫৭: মেয়াদ ৩ বছর; বিধি ২৬৩: অন্তত ২ মাসে ১টি সভা।
পরিশোধবিধি ২৮০: ২ বছর চাকরিতে দুই অংশ মুনাফাসহ; কম হলে নিজের অংশ; মৃত্যু, ছাঁটাই, ডিসচার্জ, বরখাস্ত, অবসর, অপসারণ বা বন্ধে মেয়াদ যা-ই হোক দুই অংশ।
দণ্ডধারা ১৫৮: PF আত্মসাতে ১ বছর পর্যন্ত কারাদণ্ড ও অর্থদণ্ড; ৩ মাসের বেশি জমা না দিলে আত্মসাৎ গণ্য।
গ্রুপ বীমা ও অংশগ্রহণ তহবিলধারা ৩৬: ২৫+ স্থায়ী শ্রমিকে গ্রুপ বীমা, ১২০ দিনে নিষ্পত্তি। ধারা ১৭২-১৭৩: মালিক-ক্রেতা-শ্রমিক অংশগ্রহণ তহবিল, কার্যাদেশ ও শ্রমিকের নির্ধারিত অর্থসহ উৎস।

6BLA বনাম EPZ

BLA বনাম EPZ: তহবিলে পার্থক্য

বিষয়BLAEPZ
ভবিষ্য তহবিলঐচ্ছিক; শর্তসাপেক্ষে বাধ্যতামূলক (ধারা ২৬৪)সব প্রতিষ্ঠানে বাধ্যতামূলক (ধারা ১৬৪)
PF চাঁদামূল মজুরির ৭-৮%, ১ বছর চাকরির পরমূল মজুরির অন্তত ৮.৩৩%, স্থায়ী হলেই
PF আত্মসাতের দণ্ড৩ বছর পর্যন্ত কারাদণ্ড (ধারা ২৯৮)১ বছর পর্যন্ত কারাদণ্ড (ধারা ১৫৮)
গ্রুপ বীমা১০০+ স্থায়ী শ্রমিক২৫+ স্থায়ী শ্রমিক
মুনাফা বা খাতভিত্তিক তহবিলনিট মুনাফার ৫%; রপ্তানিমুখী খাতে কেন্দ্রীয় তহবিলমালিক-ক্রেতা-শ্রমিক অংশগ্রহণ তহবিল
একই যামালিকের চাঁদা ের সমান; ৩ মাসের বেশি দেরিতে আত্মসাৎ গণ্য; বীমা দাবি ১২০ দিনে নিষ্পত্তি; মৃত্যুতে বীমা দাবি আদায় মালিকের দায়িত্ব

7মূল শিক্ষা

কর্মক্ষেত্রে প্রয়োগ সম্পন্ন হলে টিক দিন

  • গত ৬ মাসের PF জমার রসিদ শিটের কর্তনের সাথে মিলিয়ে দেখুন
  • সংখ্যা দেখে গ্রুপ বীমা বা কেন্দ্রীয় তহবিলের কোনটি প্রযোজ্য তা নিশ্চিত করুন, প্রমাণ ফাইলে রাখুন
  • ট্রাস্টি বোর্ডের শেষ সভার কার্যবিবরণী ও নিরীক্ষা রিপোর্ট দেখুন
  • পাঁচজন শ্রমিককে জিজ্ঞেস করুন তাঁরা PF হিসাবের বিবরণী পান কিনা

অডিটে যা ধরা পড়ে ও তার CAPBLA

DIFE-এর RMG কারখানা পরিদর্শন চেকলিস্টের প্রশ্ন ধরে: পরিদর্শন বা কমপ্লায়েন্স অডিটে এই অধ্যায়ের যে ঘাটতি সাধারণত ধরা পড়ে, তা ঠিক করার পদক্ষেপ (CAP, সংশোধনী কর্মপরিকল্পনা) আর ফাইলে কোন প্রমাণ রাখবেন। তারকা দেখায় চেকলিস্টে প্রশ্নটির গুরুত্ব।

  1. চেকলিস্ট ৮.১★★ অতি গুরুত্বপূর্ণ১০০ বা ততোধিক সংখ্যক স্থায়ী শ্রমিক থাকলে, মালিক কি বিদ্যমান বীমা আইনে শ্রমিকদের জন্য বাধ্যতামূলক গ্রুপ বীমা (মৃত্যু ও স্থায়ী অক্ষমতার জন্যে) চালু করেছেন?
    যা ধরা পড়ে
    ১০০ বা তার বেশি স্থায়ী শ্রমিক থাকলেও গ্রুপ বীমা নেই, বা দাবি নিষ্পত্তিতে দেরি।
    CAP
    ১০০ বা তার বেশি স্থায়ী শ্রমিক হলে গ্রুপ বীমা চালু করুন (ধারা ৯৯(১)); বীমার অর্থ অন্য পাওনার অতিরিক্ত, শ্রমিকের মৃত্যুতে মালিক দাবি আদায় করে সরাসরি দের দেবেন, এবং দাবি ১২০ দিনের মধ্যে নিষ্পত্তি করতে হবে (ধারা ৯৯(২))। শতভাগ রপ্তানিমুখী খাতে সরকারের কেন্দ্রীয় তহবিল থাকলে গ্রুপ বীমা লাগে না; সমপরিমাণ অর্থ তহবিল থেকে দেওয়া হয় (ধারা ৯৯(৩))।
    প্রমাণ রাখুন
    বীমা পলিসি ও প্রিমিয়াম পরিশোধের রসিদ, দাবি নিষ্পত্তির রেকর্ড
  2. চেকলিস্ট ৮.২★ গুরুত্বপূর্ণশ্রমিকের নিকট হতে বীমা প্রিমিয়াম নেওয়া হয় কি না?
    যা ধরা পড়ে
    বীমার প্রিমিয়াম শ্রমিকের মজুরি থেকে কাটা হচ্ছে।
    CAP
    বার্ষিক প্রিমিয়াম মালিক দেবেন, শ্রমিকের মজুরি থেকে কাটা যাবে না (বিধি ৯৮(৪))।
    প্রমাণ রাখুন
    প্রিমিয়ামের রসিদ, মজুরি রেকর্ডে কর্তন না থাকার প্রমাণ
  3. চেকলিস্ট ৮.৫সাধারণতহবিলে শ্রমিকের প্রদত্ত অংশের সম পরিমাণ চাঁদা মালিক কর্তৃক তহবিলের হিসাবে যথাসময়ে জমা প্রদান করা হয় কি এবং সদস্যদের চাহিদা মোতাবেক অর্থ পরিশোধ ও অগ্রিম প্রদান করা হয় কি?
    যা ধরা পড়ে
    ভবিষ্য তহবিলের চাঁদা সময়মতো জমা হয় না, বা মালিক সমান হারে চাঁদা দেন না।
    CAP
    যেখানে ভবিষ্য তহবিল আছে, সেখানে ১ বছর চাকরির পর স্থায়ী শ্রমিক মূল মজুরির ৭–৮% চাঁদা দেবেন এবং মালিকও একই হারে দেবেন (ধারা ২৬৪(৯))। মালিকের চাঁদা বা মজুরি থেকে কাটা চাঁদা যুক্তিসংগত কারণ ছাড়া ৩ মাসের বেশি জমা না দিলে তা আত্মসাৎ গণ্য হয়, দণ্ড ৩ বছর পর্যন্ত কারাদণ্ড ও অর্থদণ্ড (ধারা ২৯৮)।
    প্রমাণ রাখুন
    মাসিক জমার ব্যাংক রসিদ, তহবিলের হিসাব বিবরণী
কারখানা অডিট টুলে নিজের কারখানা যাচাই করুন লেভেল ৩-এর ১ পাতার চেকলিস্ট (PDF)

অডিটে যা ধরা পড়ে ও তার CAPEPZ

বেপজার ইপিজেডস্থ শিল্প প্রতিষ্ঠান/কারখানা পরিদর্শন চেকলিস্টের প্রশ্ন ধরে: পরিদর্শন বা কমপ্লায়েন্স অডিটে এই অধ্যায়ের যে ঘাটতি সাধারণত ধরা পড়ে, তা ঠিক করার পদক্ষেপ (CAP, সংশোধনী কর্মপরিকল্পনা) আর ফাইলে কোন প্রমাণ রাখবেন। তারকা দেখায় চেকলিস্টে প্রশ্নটির গুরুত্ব।

  1. চেকলিস্ট ৮.১★★ অতি গুরুত্বপূর্ণ২৫ বা ততোধিক সংখ্যক স্থায়ী শ্রমিক থাকলে, মালিক বিদ্যমান বিমা আইনে শ্রমিকদের জন্য বাধ্যতামূলক গ্রুপ বীমা (মৃত্যু ও স্থায়ী অক্ষমতার জন্য) চালু করেছেন কিনা?
    যা ধরা পড়ে
    ২৫ বা তার বেশি স্থায়ী শ্রমিক থাকলেও গ্রুপ বীমা নেই।
    CAP
    ২৫ বা তার বেশি স্থায়ী শ্রমিক হলে গ্রুপ বীমা চালু করুন; বীমার অর্থ অন্য পাওনার অতিরিক্ত, শ্রমিকের মৃত্যুতে মালিক দাবি আদায় করে সরাসরি দের দেবেন, এবং দাবি ১২০ দিনের মধ্যে নিষ্পত্তি করতে হবে (ধারা ৩৬)।
    প্রমাণ রাখুন
    বীমা পলিসি ও প্রিমিয়ামের রসিদ
  2. চেকলিস্ট ৮.২★★ অতি গুরুত্বপূর্ণবিধি মোতাবেক ভবিষ্য তহবিল গঠন ও পরিচালনা করা হচ্ছে কিনা এবং তহবিলে শ্রমিকের প্রদত্ত অংশের সম পরিমাণ চাঁদা মালিক কর্তৃক তহবিলের হিসাবে যথাসময়ে জমা প্রদান করা হয় কিনা?
    যা ধরা পড়ে
    ভবিষ্য তহবিল নেই, বা চাঁদা সময়মতো জমা হয় না।
    CAP
    প্রতিটি শিল্প প্রতিষ্ঠানে ভবিষ্য তহবিল বাধ্যতামূলক (ধারা ১৬৪)। শ্রমিকের চাঁদা মূল মজুরির অন্তত ৮.৩৩%, মালিক সমান হারে; মাস শেষের ১৫ দিনের মধ্যে নিজের অংশসহ পে-অর্ডার বা ব্যাংক ড্রাফটে জমা দিন; মাসিক প্রতিবেদন ১৫ দিনের মধ্যে বোর্ডে, কপি নির্বাহী পরিচালককে; খেলাপে ১০% পর্যন্ত ক্ষতিপূরণ (বিধি ২৬৮)।
    প্রমাণ রাখুন
    মাসিক জমার রসিদ, মাসিক প্রতিবেদনের কপি
  3. চেকলিস্ট ৮.৫সাধারণভবিষ্য তহবিলে প্রাপ্ত সমুদয় অর্থ কোনো তফসিলি ব্যাংকের স্থানীয় শাখায় ভবিষ্য তহবিল হিসাব নামে পৃথক ব্যাংক হিসাবে জমা দেয়া হয় কিনা?
    যা ধরা পড়ে
    ভবিষ্য তহবিলের অর্থ আলাদা ব্যাংক হিসাবে রাখা হয়নি।
    CAP
    তহবিলের সব অর্থ তফসিলি ব্যাংকের স্থানীয় শাখায় 'ভবিষ্য তহবিল হিসাব' নামে রাখুন এবং ৭ দিনের মধ্যে ব্যাংকের প্রত্যয়নপত্র অতিরিক্ত মহাপরিদর্শককে দিন (বিধি ২৭০)।
    প্রমাণ রাখুন
    ব্যাংক হিসাবের প্রত্যয়নপত্র, প্রেরণের কপি
  4. চেকলিস্ট ৮.৬সাধারণবাৎসরিক হিসাব প্রতিষ্ঠানের খরচে স্বীকৃত অডিট ফার্ম কর্তৃক নিরীক্ষিত হয় কিনা এবং মালিক তার একটি কপি সংশ্লিষ্ট জোনের অতিরিক্ত মহাপরিদর্শক/নির্বাহী পরিচালক এর নিকট প্রেরণ করেন কিনা?
    যা ধরা পড়ে
    তহবিলের বার্ষিক হিসাব অতিরিক্ত মহাপরিদর্শকের কাছে পাঠানো হয়নি।
    CAP
    বোর্ড ৩০ মার্চের মধ্যে আগের বছরের হিসাব বিবরণী ফরম-১০১ অনুযায়ী মালিককে দেবে, মালিক তার কপি জোনের অতিরিক্ত মহাপরিদর্শককে পাঠাবেন; ফরম-১০২ ও ব্যালান্স শিটের কপিও তাঁর কাছে যাবে (বিধি ২৭২)।
    প্রমাণ রাখুন
    ফরম-১০১ ও ১০২, প্রেরণের রিসিভ কপি
কারখানা অডিট টুলে নিজের কারখানা যাচাই করুন লেভেল ৩-এর ১ পাতার চেকলিস্ট (PDF)

8কুইজ

অধ্যায় ৮ কুইজ

প্রতিটি উত্তরের পর সংশ্লিষ্ট ধারা ও বিধিসহ ব্যাখ্যা দেখানো হবে। অধ্যায় সম্পন্ন হিসেবে গণ্য হতে কুইজে ন্যূনতম ৯০% নম্বর প্রয়োজন।

উৎস ও সতর্কতা: বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ (বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন, ২০২৬ পর্যন্ত), বাংলাদেশ শ্রম বিধিমালা, ২০১৫; বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯ ও বিধিমালা, ২০২২; সংশ্লিষ্ট নিম্নতম মজুরি প্রজ্ঞাপন। প্রতিটি ধারা ও বিধির পূর্ণ পাঠ শ্রম আইন ও ইপিজেড শ্রম আইন পাতায় মিলিয়ে নিন। এটি প্রশিক্ষণ সহায়িকা, আইনি পরামর্শ নয়। উদাহরণের কারখানা ও নাম কাল্পনিক।