RMG Code — Rules for a Better TomorrowRMG Code
শ্রম আইন

বিধি ২৬৩ — বোর্ডের সভা

বিধি ২৬৩

বোর্ডের সভা

(১) প্রতি ২ (দুই) মাসে অন্তত ১ (এক) বার ট্রাস্টি বোর্ডের সভা অনুষ্ঠিত হইবে এবং সভাপতির সহিত আলোচনাক্রমে সদস্য- সচিব প্রতিটি সভার তারিখ, স্থান ও সময় নির্ধারণ করিবেন এবং উক্ত তারিখের অন্তত ৭ (সাত) দিন পূর্বে প্রত্যেক ট্রাস্টির ঠিকানায় নিবন্ধন ডাকযোগে বা ট্রাস্টিগণের নিকট গ্রহণযোগ্য অন্য কোনো উপায়ে সভার নোটিশ প্রেরণ করিতে হইবে, তবে জরুরি সভার ক্ষেত্রে উক্তরূপ নোটিশ সভা অনুষ্ঠানের ৩ (তিন) দিন পূর্বে প্রেরণ করা যাইবে।

(২) উপ-বিধি (১) এ যাহা কিছুই থাকুক না কেন, ভবিষ্য তহবিলের সদস্যদের অন্যূন অর্ধেক সংখ্যক সদস্যের নিকট হইতে লিখিতভাবে অনুরুদ্ধ হইলে সদস্য-সচিব, সভাপতির সহিত পরামর্শক্রমে, অনুরোধ প্রাপ্তির ১০ (দশ) দিনের মধ্যে বোর্ডের সভা আহবান করিবেন।

(৩) সভাপতি বোর্ডের প্রতিটি সভায় সভাপতিত্ব করিবেন এবং কোনো সভায় সভাপতি অনুপস্থিত থাকিলে সহ-সভাপতি সভায় সভাপতিত্ব করিবেন এবং তিনি উক্ত সভার সিদ্ধান্তসহ কার্যবিবরণী স্বাক্ষর করিবেন।

সূত্র: এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২, বাংলাদেশ গেজেট (অতিরিক্ত) ৪ অক্টোবর ২০২২, পিডিএফ পৃষ্ঠা ১৩৪

সংশ্লিষ্ট ধারা (বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯): ধারা ১৬৪

তথ্যসূত্র: বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২; গেজেট ৪ অক্টোবর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি