RMG Code — Rules for a Better TomorrowRMG Code
নিরাপত্তা
বিধি১২

মালিকানা পরিবর্তন

অগ্নি প্রতিরোধ ও নির্বাপণ বিধিমালা, ২০১৪

আইনের ধারা ৬ অনুযায়ী লাইসেন্স হস্তান্তরযোগ্য নয় বিধায় মালগুদাম বা কারখানার মালিকানা পরিবর্তন করা হইলে লাইসেন্সটি বাতিল বলিয়া গণ্য হইবে, তবে — নিম্নলিখিত পরিবর্তন বা হস্তান্তর মালিকানার পরিবর্তন হিসাবে গণ্য হইবে না, যথা ঃ

(ক) পাবলিক লিমিটেড কোম্পানীর ক্ষেত্রে যদি পরিচালনা পর্ষদ অপরিবর্তিত থাকে এবং উক্ত পর্ষদের সদস্যদের মধ্য হইতেই ব্যবস্থাপনা পরিচালক মনোনীত ও নির্বাচিত হন;

(খ) অংশীদারী কারবারের ক্ষেত্রে অংশীদারগণের মধ্য হইতে এক বা একাধিক অংশীদার সকল শেয়ার ক্রয় করিলে। —

তথ্যসূত্র: অগ্নি প্রতিরোধ ও নির্বাপণ বিধিমালা, ২০১৪ — এস, আর, ও নং ২৩০-আইন/২০১৪, তারিখ ১৪ সেপ্টেম্বর ২০১৪; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১৮ সেপ্টেম্বর ২০১৪, গেজেট PDF-এর পৃষ্ঠা ৭। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।

এই বিধিতে উল্লিখিত অগ্নি প্রতিরোধ ও নির্বাপণ আইন, ২০০৩-এর ধারা: ধারা ৬