RMG Code — Rules for a Better TomorrowRMG Code
পরিবেশ আইন
বিধি১১

নির্মাণ, সংস্কার ও মেরামত কার্যক্রম পরিচালনাকারী সংস্থা, প্রতিষ্ঠান বা ব্যক্তির কার্যাবলি

বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২

রাস্তা, ড্রেন, ভবন ও অন্যান্য অবকাঠামো নির্মাণ, পুনঃনির্মাণ, মেরামত বা সংস্কার কার্য পরিচালনার সময় সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠান বায়ুদূষণ নিয়ন্ত্রণে নিম্নবর্ণিত ব্যবস্থাদি গ্রহণ করিবে, যথা:—

(ক) নির্মাণ স্থলে যথাযথ অস্থায়ী ছাউনি বা বেষ্টনী স্থাপনসহ নির্মাণাধীন ভবন আচ্ছাদিত রাখা;

(খ) সকল প্রকার নির্মাণ সামগ্রী (মাটি, বালি, রড, সিমেন্ট, ইত্যাদি) আবৃত বা ঢাকিয়া রাখা;

(গ) নির্মাণ সামগ্রী (মাটি, বালি, সিমেন্ট, ইট, ময়লা-আবর্জনা, ইত্যাদি) পরিবহণে ব্যবহৃত ট্রাক, ভ্যান বা লরি আবৃত বা সম্পূর্ণরূপে ঢাকিয়া পরিবহণের ব্যবস্থা করা;

(ঘ) মাটি, বালি, সিমেন্ট, ইট, ময়লা-আবর্জনা, ইত্যাদি পরিবহণ ও নির্মাণ কাজে ব্যবহৃত ট্রাক, ভ্যান বা লরির চাকার কাদা-মাটি বা ময়লা-আবর্জনা সম্পূর্ণরূপে পরিষ্কার করিয়া রাস্তায় চলাচলের ব্যবস্থা করা;

(ঙ) নির্মাণ সামগ্রী (মাটি, বালি, সিমেন্ট, ইত্যাদি) রাস্তায়, ফুটপাতে বা যত্রতত্র ফেলিয়া রাখা যাইবে না এবং নির্মাণ কাজে সৃষ্ট বর্জ্য খোলা অবস্থায় সংরক্ষণ বা পোড়ানো যাইবে না;

(চ) নির্মাণ, পুনঃনির্মাণ বা মেরামত স্থলের আশেপাশে দিনে অন্তত ২ (দুই) বার পানি বা ধূলাবালি নিয়ন্ত্রণকারী কেমিক্যাল ছিটানো।

তথ্যসূত্র: বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২ — এস,আর,ও নং ২৫৫-আইন/২০২২, তারিখ ২৫ জুলাই ২০২২; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ২৬ জুলাই ২০২২, গেজেট PDF-এর পৃষ্ঠা ৮। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।