RMG Code — Rules for a Better TomorrowRMG Code
পরিবেশ আইন
বিধি৫

ডিগ্রেডেড এয়ার শেড (Degraded Air Shed) ঘোষণা ও ব্যবস্থাপনা

বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২

(১) কোনো এলাকার পরিবেষ্টক বায়ুর মানমাত্রা তফসিল ১ এর অধীন নির্ধারিত মানমাত্রা অতিক্রান্তের কারণে উক্ত এলাকাটি মারাত্মক বায়ুদূষণযুক্ত এলাকায় পরিণত হইলে, মহাপরিচালক উক্ত এলাকাটিকে ডিগ্রেডেড এয়ার শেড হিসাবে ঘোষণা করিতে পারিবেন।

(২) উপ-বিধি (১) এর অধীন ডিগ্রেডেড এয়ার শেড ঘোষণার ক্ষেত্রে বিরল প্রাকৃতিক, ঐতিহাসিক, সাংস্কৃতিকভাবে তাৎপর্যপূর্ণ এইরূপ এলাকা অধিক গুরুত্বের সহিত বিবেচনা করিতে হইবে।

(৩) উপ-বিধি (১) এর অধীন কোনো এলাকাকে ডিগ্রেডেড এয়ার শেড হিসাবে ঘোষণা করা হইলে মহাপরিচালক বা তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কোনো কর্মকর্তা নিম্নবর্ণিত কার্যক্রম গ্রহণ করিবেন, যথা:-—

(ক) সংশ্লিষ্ট অংশীজনের সহিত পরামর্শক্রমে উক্ত ডিগ্রেডেড এয়ার শেডের জন্য একটি সময়ভিত্তিক বায়ুমান উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন;

(খ) উক্ত ডিগ্রেডেড এয়ার শেডে অবস্থিত বায়ুদূষণকারী শিল্পপ্রতিষ্ঠান বা প্রকল্প বা অন্য কোনো বায়ুদূষণের উৎসকে বিশেষ প্রতিরোধমূলক ব্যবস্থাদি গ্রহণের নির্দেশনা প্রদান;

(গ) উক্ত ডিগ্রেডেড এয়ার শেডে নূতন শিল্পপ্রতিষ্ঠান, প্রকল্প বা বায়ুদূষণ সৃষ্টিকারী সুনির্দিষ্ট বা চলমান উৎস স্থাপন বা চলাচলের ক্ষেত্রে প্রয়োজনীয় নিয়ন্ত্রণ আরোপ; এবং

(ঘ) উক্ত ডিগ্রেডেড এয়ার শেডে বিদ্যমান শিল্পপ্রতিষ্ঠান, প্রকল্প বা বায়ুদূষণ সৃষ্টিকারী সুনির্দিষ্ট বা চলমান উৎস স্থানান্তর বা চলাচল বন্ধের নির্দেশনা প্রদান।

(৪) উপ-বিধি (১) এর অধীন ঘোষিত কোনো ডিগ্রেডেড এয়ার শেডে বায়ুমান পর পর ২ (দুই) বৎসর পরিবেষ্টক বায়ুর মানমাত্রার সহিত সামঞ্জস্যপূর্ণ হইলে উক্ত ঘোষণা প্রত্যাহার করা যাইবে।

(৫) উপ-বিধি (৪) এর অধীন কোনো ডিগ্রেডেড এয়ার শেড ঘোষণা প্রত্যাহার করা হইলে উক্ত ডিগ্রেডেড এয়ার শেডের জন্য গৃহীত পরিকল্পনাটিও বাতিল বলিয়া গণ্য হইবে।

তথ্যসূত্র: বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২ — এস,আর,ও নং ২৫৫-আইন/২০২২, তারিখ ২৫ জুলাই ২০২২; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ২৬ জুলাই ২০২২, গেজেট PDF-এর পৃষ্ঠা ৩। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।

এই বিধিতে উল্লিখিত তফসিল: তফসিল-১