পরিবেষ্টক বায়ু, ঘ্রাণ, ইত্যাদির মানমাত্রা নির্ধারণ
(১) ধারা ২০ এর উপ-ধারা (২) এর দফা (ক) এর উদ্দেশ্য পূরণকল্পে, পরিবেষ্টক বায়ু ও ঘ্রাণের মানমাত্রা যথাক্রমে, তফসিল ১ ও ৪ এ উল্লিখিত মানমাত্রার ভিত্তিতে নির্ধারিত হইবে।
(২) ধারা ২০ এর উপ-ধারা (২) এর দফা (ঙ) এর উদ্দেশ্য পূরণকল্পে, মোটরযানের নিঃসরণ মানমাত্রা, যান্ত্রিক নৌযানজনিত নিঃসরণ মানমাত্রা ও শিল্পপ্রতিষ্ঠান বা প্রকল্পের গ্যাসীয় নিঃসরণ মানমাত্রা যথাক্রমে, তফসিল ২, ৩ ও ৫ এ উল্লিখিত মানমাত্রার ভিত্তিতে নির্ধারিত হইবে।
(৩) ধারা ২০ এর উপ-ধারা (২) এর দফা (ঞ) এর উদ্দেশ্য পূরণকল্পে, নির্মাণ কাজের ধূলিকণা নিয়ন্ত্রণের মানমাত্রা তফসিল ৬ এ উল্লিখিত মানদণ্ডের ভিত্তিতে নির্ধারিত হইবে।
তথ্যসূত্র: বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২ — এস,আর,ও নং ২৫৫-আইন/২০২২, তারিখ ২৫ জুলাই ২০২২; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ২৬ জুলাই ২০২২, গেজেট PDF-এর পৃষ্ঠা ৩। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।