RMG Code — Rules for a Better TomorrowRMG Code
পরিবেশ আইন
বিধি১৪

তথ্য ও উপাত্ত ব্যবস্থাপনা

বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২

(১) অধিদপ্তর বায়ুমান সম্পর্কিত সকল তথ্য ও উপাত্তের কেন্দ্রীয় ভান্ডার হিসাবে কাজ করিবে এবং এতদুদ্দেশ্যে উপাত্ত সংরক্ষণ, উদ্ধার এবং আদান-প্রদানের জন্য একটি তথ্য নেটওয়ার্ক পরিচালনা করিবে।

(২) অধিদপ্তর কর্তৃক প্রস্তুতকৃত, সংরক্ষিত ও প্রকাশিত AQI, সংশ্লিষ্ট রিপোর্ট, সতর্কবার্তা এবং আনুষঙ্গিক অন্যান্য বিষয়ে সর্বসাধারণের অভিগম্যতা থাকিবে, তবে মূল তথ্য ও উপাত্ত কোনো সংস্থা বা ব্যক্তি পর্যায়ে সরবরাহের ক্ষেত্রে নিম্নবর্ণিত হারে ফি প্রদান করিতে হইবে, যথা:- (অ) সরকারি সংস্থার জন্য ৭ (সাত) হাজার টাকা; এবং (আ) অন্যান্য সংস্থার জন্য ১২ (বার) হাজার টাকা:

তবে শর্ত থাকে যে, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও পরিবেশ সংক্রান্ত গবেষণা কার্যক্রমে জড়িত প্রতিষ্ঠানসমূহের ছাত্র- ছাত্রী, শিক্ষক, শিক্ষিকাসহ গবেষকগণের ব্যবহারের জন্য সংস্থা প্রধান, শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান বা বিভাগীয় প্রধানের লিখিত অনুরোধপত্র ও সুপারিশের ভিত্তিতে মহাপরিচালকের অনুমোদনক্রমে বিনামূল্যে বায়ুমানের তথ্য ও উপাত্ত প্রদান করা যাইবে।

তথ্যসূত্র: বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২ — এস,আর,ও নং ২৫৫-আইন/২০২২, তারিখ ২৫ জুলাই ২০২২; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ২৬ জুলাই ২০২২, গেজেট PDF-এর পৃষ্ঠা ৯। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।