RMG Code — Rules for a Better TomorrowRMG Code
পরিবেশ আইন
বিধি১৫

বায়ুদূষণ নিয়ন্ত্রণ সংক্রান্ত জাতীয় কমিটি

বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২

(১) বায়ুদূষণ নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়, দপ্তর, সংস্থা, প্রতিষ্ঠান বা ব্যক্তিকে প্রয়োজনীয় পরামর্শ, নির্দেশনা ও সুপারিশ প্রদানের জন্য নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে একটি জাতীয় কমিটি গঠিত হইবে, যথা:—

(ক) মন্ত্রিপরিষদ সচিব, মন্ত্রিপরিষদ বিভাগ সভাপতি;

(খ) সিনিয়র সচিব/সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয় সদস্য;

(গ) সিনিয়র সচিব/সচিব, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সদস্য;

(ঘ) সিনিয়র সচিব/সচিব, সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগ সদস্য;

(ঙ) সিনিয়র সচিব/সচিব, জননিরাপত্তা বিভাগ সদস্য;

(চ) সিনিয়র সচিব/সচিব, স্থানীয় সরকার বিভাগ সদস্য;

(ছ) সিনিয়র সচিব/সচিব, স্বাস্থ্য সেবা বিভাগ সদস্য;

(জ) সিনিয়র সচিব/সচিব, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ সদস্য;

(ঝ) সিনিয়র সচিব/সচিব, বিদ্যুৎ বিভাগ সদস্য;

(ঞ) সিনিয়র সচিব/সচিব, সেতু বিভাগ সদস্য;

(ট) সিনিয়র সচিব/সচিব, নৌ পরিবহণ মন্ত্রণালয় সদস্য;

(ঠ) সিনিয়র সচিব/সচিব, শিল্প মন্ত্রণালয় সদস্য;

(ড) সিনিয়র সচিব/সচিব, বাণিজ্য মন্ত্রণালয় সদস্য;

(ঢ) সিনিয়র সচিব/সচিব, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সদস্য;

(ণ) মহাপরিচালক, পরিবেশ অধিদপ্তর সদস্য;

(ত) মহাপরিচালক, স্বাস্থ্য অধিদপ্তর সদস্য;

(থ) চেয়ারম্যান, বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ সদস্য;

(দ) চেয়ারম্যান, অভ্যন্তরীণ নৌ পরিবহণ কর্তৃপক্ষ সদস্য;

(ধ) চেয়ারম্যান, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন সদস্য;

(ন) চেয়ারম্যান, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ সদস্য;

(প) চেয়ারম্যান, বাংলাদেশ পারমানবিক শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ সদস্য;

(ফ) মহাপরিচালক, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (BSTI) সদস্য;

(ব) চেয়ারম্যান, বাংলাদেশ রসায়ন শিল্প কর্পোরেশন (BCIC) সদস্য;

(ভ) প্রধান নির্বাহী কর্মকর্তা, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সদস্য;

(ম) প্রধান নির্বাহী কর্মকর্তা, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সদস্য;

(য) চেয়ারম্যান, পুরকৌশল/কেমিকৌশল বিভাগ, বুয়েট সদস্য; এবং

(র) অতিরিক্ত সচিব (দূষণ নিয়ন্ত্রণ/পরিবেশ), পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সদস্য-সচিব।

(২) উপ-বিধি (১) এর অধীন গঠিত জাতীয় কমিটি নিম্নবর্ণিত কার্যাবলি সম্পাদন করিবে, যথা:—

(ক) বায়ুদূষণ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সরকারকে পরামর্শ প্রদান;

(খ) বায়ুদূষণ নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর, সংস্থা ও প্রতিষ্ঠানসমূহের মধ্যে সমন্বয় সাধন;

(গ) এই বিধিমালার অধীন বায়ুদূষণ নিয়ন্ত্রণে নির্ধারিত মানমাত্রা অর্জন ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে সুনির্দিষ্ট করণীয় নির্ধারণপূর্বক সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর, সংস্থা, প্রতিষ্ঠান বা ব্যক্তিকে বাস্তবায়নের নির্দেশ প্রদান;

(ঘ) এই বিধিমালায় উল্লিখিত কার্যক্রম বাস্তবায়নে সুনির্দিষ্ট করণীয় নির্ধারণপূর্বক সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর, সংস্থা, প্রতিষ্ঠান বা ব্যক্তিকে উহা বাস্তবায়নের নির্দেশ প্রদান;

(ঙ) কোনো শহর, অঞ্চল বা নির্দিষ্ট স্থানের বায়ুদূষণের মাত্রা অত্যন্ত অস্বাস্থ্যকর (Extremely Unhealthy) পর্যায়ে উপনীত হইলে উক্ত শহর, অঞ্চল বা স্থানে অবস্থিত শিল্পপ্রতিষ্ঠান বা প্রকল্প, যানবাহন বা বায়ুদূষণ সৃষ্টিকারী যে কোনো উৎসের চলাচল বা কার্যক্রমের উপর বিধি-নিষিধ আরোপ বা সীমিত করিবার নির্দেশনা প্রদান;

(চ) শহর, অঞ্চল বা নির্দিষ্ট স্থানের বায়ুদূষণের মাত্রা অত্যন্ত অস্বাস্থ্যকর পর্যায়ে উপনীত হইলে উক্ত শহর, অঞ্চল বা স্থানে অবস্থিত স্কুল, কলেজ বা শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা বা জনসাধারণের বাহিরে চলাচলের উপর সতর্কতা বা বিধি-নিষেধ আরোপের বিষয়ে সরকারকে পরামর্শ প্রদান; এবং

(ছ) প্রযোজ্য ক্ষেত্রে, বায়ুদূষণ সম্পর্কিত যে কোনো বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ, পরামর্শ বা নির্দেশনা প্রদান।

(৩) উপ-বিধি (১) এর অধীন গঠিত জাতীয় কমিটি উহার কার্যাবলি সম্পাদনে সহায়তার জন্য প্রয়োজনে উক্ত কমিটির সদস্য এবং সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সমন্বয়ে উপ-কমিটি গঠন করিতে পারিবে এবং উক্ত উপ-কমিটির মতামত গ্রহণ করিতে পারিবে।

(৪) উপ-বিধি (১) এর অধীন গঠিত জাতীয় কমিটি বৎসরে অন্যূন ২ (দুই) টি সভা করিবে:

তবে শর্ত থাকে যে, সভাপতি প্রয়োজনে যে কোনো সময় জাতীয় কমিটির সভা আহ্বান করিতে পারিবেন।

তথ্যসূত্র: বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২ — এস,আর,ও নং ২৫৫-আইন/২০২২, তারিখ ২৫ জুলাই ২০২২; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ২৬ জুলাই ২০২২, গেজেট PDF-এর পৃষ্ঠা ১০। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।