বিধি১৭
দণ্ড
বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২
কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান এই বিধিমালার বিধি ৫ এর উপ-বিধি (৩) এর দফা
(গ) ও (ঘ), বিধি ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২ বা ১৫ এর উপ-বিধি (২) এর দফা (ঙ) এর বিধান লঙ্ঘন করিলে উক্ত কার্য হইবে একটি অপরাধ এবং উক্ত অপরাধের জন্য আইনের ধারা ১৫ এর উপ-ধারা (২) এর বিধান অনুসারে অনধিক ২ (দুই) বৎসর কারাদণ্ড অথবা অনধিক ২ (দুই) লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয় দন্ডে দণ্ডিত হইবেন।
তথ্যসূত্র: বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২ — এস,আর,ও নং ২৫৫-আইন/২০২২, তারিখ ২৫ জুলাই ২০২২; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ২৬ জুলাই ২০২২, গেজেট PDF-এর পৃষ্ঠা ১১। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।
এই বিধিতে উল্লিখিত বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ধারা: ধারা ১৫