RMG Code — Rules for a Better TomorrowRMG Code
পরিবেশ আইন
বিধি৪

জাতীয় বায়ুমান ব্যবস্থাপনা পরিকল্পনা

বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২

মহাপরিচালক, সরকারের অনুমোদনক্রমে, বায়ুদূষণ নিয়ন্ত্রণ ও প্রশমনের উদ্দেশ্যে নিম্নবর্ণিত বিষয়াদি অন্তর্ভুক্ত করিয়া সময়ভিত্তিক একটি জাতীয় বায়ুমান ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়ন করিবেন, যথা:—

(ক) কৌশলগত ব্যবস্থাপনা ও সমন্বয়ের প্রয়োজনে প্রাতিষ্ঠানিক কর্মকাঠামো;

(খ) চলমান, নির্দিষ্ট বা অনির্দিষ্ট উৎস এবং চিমনিসহ স্থায়ী উৎস হইতে নিঃসরিত বায়ুর কার্যকর ব্যবস্থাপনা;

(গ) গৃহাভ্যন্তরীণ বায়ুমানের (Indoor Air Quality) কার্যকর ব্যবস্থাপনা;

(ঘ) ঝুঁকিপূর্ণ দূষক নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা;

(ঙ) বায়ুমান ব্যবস্থাপনায় সর্বোত্তম চর্চাসমূহের স্বীকৃতি ও প্রচার;

(চ) পরিচ্ছন্ন শক্তি (Clean Energy), শক্তি সাশ্রয়ী প্রযুক্তি (Energy Efficient Technology), গ্যাসীয় নিঃসরণের সহিত সম্পর্কিত জ্বালানির গুণগতমান;

(ছ) বায়ুমান পরিবীক্ষণ;

(জ) বায়ুমানের বিষয়ে তথ্য-উপাত্ত সংগ্রহ ও সংরক্ষণ, গবেষণা, ব্যবস্থাপনা এবং প্রচার প্রচারণা;

(ঝ) বায়ুদূষণ বিষয়ে গবেষণা এবং উহার ক্ষতিকর প্রভাব নিরূপণ;

(ঞ) বায়ুমান ব্যবস্থাপনা বিষয়ে বৈশ্বিক পরিমণ্ডলে অংশগ্রহণ এবং সহযোগিতা;

(ট) বায়ুমান ব্যবস্থাপনার জন্য টেকসই আর্থিক ব্যবস্থাদি; এবং

(ঠ) বায়ুমানের উন্নয়ন এবং কার্যকরভাবে দূষণরোধ ও নিয়ন্ত্রণে প্রয়োজনীয় বিষয়াদি।

তথ্যসূত্র: বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২ — এস,আর,ও নং ২৫৫-আইন/২০২২, তারিখ ২৫ জুলাই ২০২২; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ২৬ জুলাই ২০২২, গেজেট PDF-এর পৃষ্ঠা ৩। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।