বায়ুদূষণ প্রতিরোধ পরিকল্পনা
(১) মহাপরিচালক বা তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কোনো কর্মকর্তা বায়ুদূষণকারী কোনো দ্রব্য বা বস্তুকে সার্বিকভাবে বা কোনো নির্দিষ্ট এলাকার জন্য প্রধান বায়ুদূষক হিসাবে ঘোষণা করিয়া সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানকে উক্ত বায়ুদূষকের বিষয়ে সময়ভিত্তিক দূষণ প্রতিরোধ পরিকল্পনা দাখিলের নির্দেশ প্রদান করিতে পারিবেন।
(২) মহাপরিচালক বা তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কোনো কর্মকর্তা উপ-বিধি (১) এর অধীন দাখিলকৃত দূষণ প্রতিরোধ পরিকল্পনা যাচাই-বাছাইপূর্বক উহাতে প্রয়োজনীয় সংশোধন, পরিবর্তন, পরিবর্ধন, পরিমার্জন, সংযোজন বা বিয়োজন করিয়া অনুমোদন করিবেন এবং সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানকে উহা যথাযথভাবে বাস্তবায়নের নির্দেশ প্রদান করিবেন।
(৩) উপ-বিধি (২) এর অধীন অনুমোদিত বায়ুদূষণ প্রতিরোধ পরিকল্পনা সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠান বাস্তবায়ন করিবে এবং বাস্তবায়ন অগ্রগতি ৩ (তিন) মাস অন্তর মহাপরিচালক বা তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কোনো কর্মকর্তাকে লিখিতভাবে অবহিত করিবে।
তথ্যসূত্র: বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২ — এস,আর,ও নং ২৫৫-আইন/২০২২, তারিখ ২৫ জুলাই ২০২২; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ২৬ জুলাই ২০২২, গেজেট PDF-এর পৃষ্ঠা ৫। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।