RMG Code — Rules for a Better TomorrowRMG Code
পরিবেশ আইন
বিধি৯

যানবাহন সৃষ্ট বায়ুদূষণ নিয়ন্ত্রণ

বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২

(১) যানবাহন পরিচালনা ও নিয়ন্ত্রণকারী ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠানসমূহ এই বিধিমালায় নির্ধারিত মানমাত্রা এবং জাতীয় বায়ুমান ব্যবস্থাপনা পরিকল্পনায় সুপারিশকৃত কর্মপদ্ধতিসমূহ মানিয়া চলিবে।

(২) এই বিধিমালায় নির্ধারিত মানমাত্রা বাস্তবায়নের লক্ষ্যে অধিদপ্তর দূষণ সৃষ্টিকারী যানবাহনের ব্যবহার নিষিদ্ধ বা নিয়ন্ত্রণ এবং পরিবেশবান্ধব যানবাহন প্রচলনের জন্য বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ) বা অনুরূপ সংস্থাকে পরামর্শ বা সুপারিশ প্রদান করিতে পারিবে এবং উক্ত পরামর্শ বা সুপারিশের ভিত্তিতে বিআরটিএ বা অনুরূপ সংস্থা যথাযথ ব্যবস্থা গ্রহণ করিবে।

(৩) বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ বা বাংলাদেশ সড়ক পরিবহণ কর্পোরেশন অথবা যানবাহনের লাইসেন্স প্রদানকারী বা অনুমোদনকারী অন্য কোনো কর্তৃপক্ষ লাইসেন্স বা অনুমোদন প্রদান অথবা নবায়নকালে নিজস্ব ব্যবস্থাপনায় অথবা সরকারের অনুমোদিত প্রতিষ্ঠানের মাধমে যানবাহনের নিঃসরণ মাত্রা পরিমাপ করিবে এবং উহা এই বিধিমালার তফসিল ২ বা তফসিল ৩ এ নির্ধারিত মাত্রার মধ্যে থাকার বিষয়টি নিশ্চিত করিবে।

তথ্যসূত্র: বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২ — এস,আর,ও নং ২৫৫-আইন/২০২২, তারিখ ২৫ জুলাই ২০২২; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ২৬ জুলাই ২০২২, গেজেট PDF-এর পৃষ্ঠা ৬। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।

এই বিধিতে উল্লিখিত তফসিল: তফসিল-২ · তফসিল-৩