RMG Code — Rules for a Better TomorrowRMG Code
নিরাপত্তা
হোম · নিরাপত্তা · বয়লার আইন · ধারা ১০ · তৃতীয় অধ্যায় বয়লার পরিচালনা লাইসেন্স, বয়লারের প্রকারভেদ, তালিকাভুক্তি, ইত্যাদি
ধারা১০

বয়লার পরিচালনা লাইসেন্স নবায়ন

বয়লার আইন, ২০২২

১০। (১) বয়লার পরিচালনা লাইসেন্স নবায়নের জন্য প্রধান বয়লার পরিদর্শক বা, ক্ষেত্রমত, তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কোনো কর্মকর্তার নিকট আবেদন দাখিল করিতে হইবে।

(২) উপ-ধারা (১) এ বর্ণিত আবেদনের সহিত ফি ও প্রয়োজনীয় দলিলাদি সংযুক্ত করিতে হইবে।

(৩) বিধি দ্বারা নির্ধারিত কারণ ও পদ্ধতিতে বয়লার পরিচালনা লাইসেন্স নবায়নের আবেদন নামঞ্জুর বা প্রত্যাখ্যান করা যাইবে।

(৪) এই ধারায় যাহা কিছুই থাকুক না কেন, ধারা ১২ এর উপ-ধারা (৩) এর অধীন গ্রেড-২ এবং গ্রেড-৩ লাইসেন্সধারী হিসাবে গণ্যকৃত ব্যক্তির ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিল গণ্যে তাহার পরিচালনা লাইসেন্স নবায়ন করা যাইবে।

(৫) বয়লার পরিচালনা লাইসেন্স নবায়নের জন্য আবেদন দাখিলের পদ্ধতি, ফি, নবায়ন প্রক্রিয়া ও অন্যান্য শর্তাদি বিধি দ্বারা নির্ধারিত হইবে।

তথ্যসূত্র: বয়লার আইন, ২০২২ (২০২২ সনের ০৬ নং আইন), ধারা ১০ — bdlaws.minlaw.gov.bd। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।

এই ধারা উল্লেখ করে এমন বিধি (২)