RMG Code — Rules for a Better TomorrowRMG Code
নিরাপত্তা
হোম · নিরাপত্তা · বয়লার বিধিমালা · বিধি ৪৩ · পঞ্চম অধ্যায় — বয়লার পরিচালনা, ইত্যাদি
বিধি৪৩

বয়লার পরিচালনা লাইসেন্স নবায়ন পদ্ধতি

বয়লার বিধিমালা, ২০২৫

আইনের ধারা ১০ এর উপ-ধারা (৫) অনুযায়ী বয়লার পরিচালনা লাইসেন্স নবায়নের জন্য আবেদন দাখিল ও নবায়ন পদ্ধতি হইবে নিম্নরূপ, যথা:—

(ক) বয়লার পরিচালনাকারীকে লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণের ১ (এক) মাস পূর্বে তফসিল- ৬ এ উল্লিখিত ফিসহ তফসিল-৩ এ উল্লিখিত ফরম-ব অনুযায়ী আবেদন দাখিল করিতে হইবে;

(খ) আবেদন প্রাপ্তির পর উহা সংশ্লিষ্ট উপ-প্রধান বয়লার পরিদর্শক যাচাই-বাছাইপূর্বক যোগ্য প্রার্থী এবং অযোগ্যতার কারণ উল্লেখপূর্বক অযোগ্য প্রার্থীদের তালিকা প্রস্তুত ও প্রকাশ করিবে;

(গ) যোগ্য প্রার্থীদের তালিকা অনুযায়ী সংশ্লিষ্ট উপ-প্রধান বয়লার পরিদর্শক তফসিল-৩ এ উল্লিখিত ফরম-ভ অনুযায়ী লাইসেন্স নবায়ন করিবেন এবং লাইসেন্স প্রদানের তারিখ ও সময় নির্ধারণপূর্বক বিজ্ঞপ্তি প্রকাশ করিবেন; এবং

(ঘ) বিজ্ঞপ্তি অনুযায়ী নির্ধারিত তারিখ ও সময়ে বয়লার পরিচালনাকারী স্বহস্তে স্বাক্ষরপূর্বক লাইসেন্স গ্রহণ করিবেন:

তবে শর্ত থাকে যে, কোনো লাইসেন্স নবায়নের আবেদন নামঞ্জুর করা হইলে আবেদনকারী নামঞ্জুরের কারণসমূহ নিরসন করিয়া তফসিল-৬ এ উল্লিখিত ফি প্রদানপূর্বক পুনরায় নবায়নের আবেদন করিতে পারিবেন।

তথ্যসূত্র: বয়লার বিধিমালা, ২০২৫ — এস,আর,ও নং ২৭৯-আইন/২০২৫, তারিখ ২৬ জুন ২০২৫; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ২৯ জুন ২০২৫, গেজেট PDF-এর পৃষ্ঠা ২৪। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।

এই বিধিতে উল্লিখিত বয়লার আইন, ২০২২-এর ধারা: ধারা ১০

এই বিধিতে উল্লিখিত তফসিল: তফসিল-৬ · তফসিল-৩