হোম · নিরাপত্তা · বয়লার আইন · ধারা ১৪ · তৃতীয় অধ্যায় বয়লার পরিচালনা লাইসেন্স, বয়লারের প্রকারভেদ, তালিকাভুক্তি, ইত্যাদি
ধারা১৪
বয়লার নির্মাণকারী, মেরামতকারী, পরিদর্শনকারী প্রতিষ্ঠান, ইনডেন্টর ও ঝালাই পরীক্ষণ প্রতিষ্ঠানের তালিকাভুক্তি
বয়লার আইন, ২০২২
১৪। (১) বয়লার নির্মাণকারী, মেরামতকারী, পরিদর্শনকারী প্রতিষ্ঠান, ইনডেন্টর ও ঝালাই পরীক্ষণ প্রতিষ্ঠানকে প্রধান বয়লার পরিদর্শকের কার্যালয়ের তালিকাভুক্ত হইতে হইবে।
(২) প্রধান বয়লার পরিদর্শক, বোর্ডের অনুমোদনক্রমে, উপ-ধারা (১) এ বর্ণিত প্রতিষ্ঠানসমূহ তালিকাভুক্ত করিবেন।
(৩) তালিকাভুক্তির যোগ্যতা, পদ্ধতি ও ফি বিধি দ্বারা নির্ধারিত হইবে।
(৪) উপ-ধারা (১) এ বর্ণিত তালিকা, সময় সময়, হালনাগাদপূর্বক সংরক্ষণ ও প্রকাশ করিতে হইবে।
(৫) প্রধান বয়লার পরিদর্শক নির্মাণকালীন যে কোনো বয়লার পরিদর্শন ও প্রত্যয়ন করিতে পারিবেন।
তথ্যসূত্র: বয়লার আইন, ২০২২ (২০২২ সনের ০৬ নং আইন), ধারা ১৪ — bdlaws.minlaw.gov.bd। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।