RMG Code — Rules for a Better TomorrowRMG Code
পরিবেশ আইন
বিধি১

শিরোনাম, প্রবর্তন ও প্রয়োগ

ঝুঁকিপূর্ণ বর্জ্য (ই-বর্জ্য) ব্যবস্থাপনা বিধিমালা, ২০২১

(১) এই বিধিমালা ঝুঁকিপূর্ণ বর্জ্য (ই-বর্জ্য) ব্যবস্থাপনা বিধিমালা, ২০২১ নামে অভিহিত হইবে।

(২) এই বিধিমালা অবিলম্বে কার্যকর হইবে।

(৩) এই বিধিমালা তফসিল ১ এ বর্ণিত ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক পণ্য উৎপাদন, বিপণন, ক্রয়, বিক্রয়, আমদানি, রপ্তানি, মজুদ, গবেষণাগারে গবেষণার জন্য মজুদ, পরিত্যজন, মেরামত, প্রক্রিয়াজাতকরণ এবং পরিবহন বা এতদ্ সংক্রান্ত যাবতীয় কার্যক্রমের সহিত জড়িত ব্যক্তিগণের ক্ষেত্রে প্রযোজ্য হইবে:

তবে শর্ত থাকে যে, এই বিধিমালার কোনো কিছুই বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ আইন, ২০১২ (২০১২ সনের ১৯ নং আইন) দ্বারা নিয়ন্ত্রিত তেজস্ক্রিয় বর্জ্যের ক্ষেত্রে প্রযোজ্য হইবে না।

তথ্যসূত্র: ঝুঁকিপূর্ণ বর্জ্য (ই-বর্জ্য) ব্যবস্থাপনা বিধিমালা, ২০২১ — এস. আর. ও. নং ১৮৭-আইন/২০২১, তারিখ ৩ জুন ২০২১; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১০ জুন ২০২১, গেজেট PDF-এর পৃষ্ঠা ১। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।

এই বিধিতে উল্লিখিত তফসিল: তফসিল-১