RMG Code — Rules for a Better TomorrowRMG Code
পরিবেশ আইন
বিধি৯

পুনঃপ্রক্রিয়াজাতকারীর দায়িত্ব

ঝুঁকিপূর্ণ বর্জ্য (ই-বর্জ্য) ব্যবস্থাপনা বিধিমালা, ২০২১

প্রত্যেক পুনঃপ্রক্রিয়াজাতকারীর দায়িত্ব হইবে নিম্নরূপ, যথা:—

(ক) আন্তর্জাতিক মান বা সরকার কর্তৃক, সময় সময়, জারীকৃত নির্দেশনা অনুসরণ;

(খ) পুনঃপ্রক্রিয়াজাতকরণের সময় উৎপাদিত উচ্ছিষ্ট বিপজ্জনক বর্জ্য প্রক্রিয়াকরণ গুদামে পরিবেশসম্মত উপায়ে গুদামজাত করা;

(গ) পরিবেশ এবং জনস্বাস্থ্যের কোনো ক্ষতি না হয় এইরূপভাবে ই-বর্জ্য সংরক্ষণ, মজুদ এবং পরিবহন;

(ঘ) পরিবেশ বা জনস্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব না পড়ে এইরূপে ই-বর্জ্য পুনঃপ্রক্রিয়াজাতকরণ; এবং

(ঙ) ই-বর্জ্য ব্যবস্থাপনার সহিত সংশ্লিষ্ট কর্মীগণের ই-বর্জ্যের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন করা।

তথ্যসূত্র: ঝুঁকিপূর্ণ বর্জ্য (ই-বর্জ্য) ব্যবস্থাপনা বিধিমালা, ২০২১ — এস. আর. ও. নং ১৮৭-আইন/২০২১, তারিখ ৩ জুন ২০২১; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১০ জুন ২০২১, গেজেট PDF-এর পৃষ্ঠা ৬। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।