RMG Code — Rules for a Better TomorrowRMG Code
পরিবেশ আইন
বিধি১০

ই-বর্জ্য ব্যবস্থাপনার জন্য নিবন্ধন গ্রহণ, ইত্যাদি

ঝুঁকিপূর্ণ বর্জ্য (ই-বর্জ্য) ব্যবস্থাপনা বিধিমালা, ২০২১

(১) প্রত্যেক ই-বর্জ্য প্রস্তুতকারক, সংযোজনকারী, বড় আমদানিকারক, ব্যবসায়ী বা দোকানদার, মজুদকারী, পরিবহনকারী, মেরামতকারী, সংগ্রহ কেন্দ্র, চূর্ণকারী, পুনঃব্যবহারোপযোগীকরণকারী, নিলাম বিক্রেতা এবং রপ্তানিকারককে অধিদপ্তর হইতে নিবন্ধন গ্রহণ করিতে হইবে।

(২) উপ-বিধি (১) এ বর্ণিত নিবন্ধন গ্রহণের জন্য ফরম-১, ফরম-২ বা, ক্ষেত্রমত, ফরম-৩ অনুযায়ী অধিদপ্তরে আবেদন করিতে হইবে।

(৩) আবেদন প্রাপ্তির পর অধিদপ্তর যদি মনে করে যে, ই-বর্জ্য নিরাপদে ব্যবস্থাপনার জন্য আবেদনকারী যথাযথ ব্যবস্থা গ্রহণ করিয়াছে এবং প্রযুক্তিগত দিক হইতে তাহাদের পর্যাপ্ত সামর্থ্য রহিয়াছে, তবে আবেদন প্রাপ্তির ৩০ (ত্রিশ) দিনের মধ্যে ফরম-৪ অনুযায়ী নিবন্ধন প্রদান করিবে।

(৪) অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত কোনো কর্মকর্তা ই-বর্জ্যের পরিবেশসম্মত সুষ্ঠু ব্যবস্থাপনা প্রতিপালিত হইতেছে কিনা তাহা পর্যবেক্ষণসহ এতদ্ সংক্রান্ত তথ্য সংরক্ষণ করিবেন এবং আগ্রহী ব্যক্তি বা ক্ষতিগ্রস্ত ব্যক্তির জন্য তথ্য প্রকাশ করিবেন।

(৫) অধিদপ্তর নিবন্ধনপ্রাপ্তগণের তালিকা ও তথ্যাদি রেজিস্টারে এবং ইলেক্ট্রনিক পদ্ধতিতে সংরক্ষণ করিবে।

তথ্যসূত্র: ঝুঁকিপূর্ণ বর্জ্য (ই-বর্জ্য) ব্যবস্থাপনা বিধিমালা, ২০২১ — এস. আর. ও. নং ১৮৭-আইন/২০২১, তারিখ ৩ জুন ২০২১; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১০ জুন ২০২১, গেজেট PDF-এর পৃষ্ঠা ৬। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।