ই-বর্জ্য প্রস্তুতকারক, সংগ্রহ কেন্দ্র, পরিবহনকারী, চূর্ণকারী, মেরামতকারী এবং ব্যবহারোপযোগীকরণকারীর দায়
(১) ই-বর্জ্য প্রস্তুতকারক, সংগ্রহ কেন্দ্র, পরিবহনকারী, চূর্ণকারী, মেরামতকারী এবং পুনঃব্যবহারোপযোগীকরণকারী পরিবেশগত বা জনস্বাস্থ্যের যে কোনো ক্ষতিসাধনের জন্য দায়ী হইবেন।
(২) উপ-বিধি (১) এর অধীন দায়ী ব্যক্তি তাহার দ্বারা সাধিত ক্ষতি সম্পর্কে অধিদপ্তরের নিকট প্রতিবেদন দাখিলপূর্বক নিজ অর্থে পরিবেশগত এইরূপ ক্ষতিপূরণ করিতে বা ধ্বংসপ্রাপ্ত পরিবেশগত উপাদান পুনরুদ্ধার করিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করিবেন।
(৩) ভোক্তাগণ ই-বর্জ্য ব্যবসায়ী, দোকানদার বা সংগ্রহ কেন্দ্রে জমা প্রদানের জন্য দায়ী থাকিবেন এবং এইরূপ দায়িত্ব পালনে ব্যর্থ হইলে আইনে বর্ণিত জরিমানা প্রদানে বাধ্য থাকিবেন।
তথ্যসূত্র: ঝুঁকিপূর্ণ বর্জ্য (ই-বর্জ্য) ব্যবস্থাপনা বিধিমালা, ২০২১ — এস. আর. ও. নং ১৮৭-আইন/২০২১, তারিখ ৩ জুন ২০২১; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১০ জুন ২০২১, গেজেট PDF-এর পৃষ্ঠা ৯। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।