RMG Code — Rules for a Better TomorrowRMG Code
পরিবেশ আইন
বিধি৭

ব্যক্তিগত ভোক্তা বা বড় ব্যবহারকারী ভোক্তার দায়িত্ব

ঝুঁকিপূর্ণ বর্জ্য (ই-বর্জ্য) ব্যবস্থাপনা বিধিমালা, ২০২১

ভোক্তা বা বড় ব্যবহারকারী ভোক্তার দায়িত্ব হইবে নিম্নরূপ, যথা:—

(ক) ই-বর্জ্য কোনো নির্দিষ্ট দোকানদার, ব্যবসায়ী, মজুদকারী বা কোনো সংগ্রহ কেন্দ্রের নিকট জমা প্রদান; এবং

(খ) ই-বর্জ্য নিলামে বিক্রয় করা বা কোনো নির্দিষ্ট ব্যবসায়ী, সংগ্রহ কেন্দ্র, মেরামতকারী, চূর্ণকারী, পুনঃব্যবহারোপযোগীকরণকারী বা মেরামত সুবিধা প্রাপ্তির জন্য প্রস্তুতকারকের নিকট জমা প্রদান।

তথ্যসূত্র: ঝুঁকিপূর্ণ বর্জ্য (ই-বর্জ্য) ব্যবস্থাপনা বিধিমালা, ২০২১ — এস. আর. ও. নং ১৮৭-আইন/২০২১, তারিখ ৩ জুন ২০২১; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১০ জুন ২০২১, গেজেট PDF-এর পৃষ্ঠা ৫। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।