বিধি১২
পরিবেশগত ছাড়পত্র গ্রহণ
ঝুঁকিপূর্ণ বর্জ্য (ই-বর্জ্য) ব্যবস্থাপনা বিধিমালা, ২০২১
এই বিধিমালায় যাহা কিছুই থাকুক না কেন, নিবন্ধন গ্রহণকারী প্রত্যেক ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক পণ্য প্রস্তুতকারক বা সংযোজনকারী বা ই-বর্জ্য চূর্ণকারী বা পুনঃব্যবহারোপযোগীকরণকারীকে পরিবেশ সংরক্ষণ বিধিমালা, ১৯৯৭ এর অধীন পরিবেশগত ছাড়পত্র গ্রহণ করিতে হইবে।
তথ্যসূত্র: ঝুঁকিপূর্ণ বর্জ্য (ই-বর্জ্য) ব্যবস্থাপনা বিধিমালা, ২০২১ — এস. আর. ও. নং ১৮৭-আইন/২০২১, তারিখ ৩ জুন ২০২১; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১০ জুন ২০২১, গেজেট PDF-এর পৃষ্ঠা ৭। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।