RMG Code — Rules for a Better TomorrowRMG Code
পরিবেশ আইন
বিধি১৪

ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক পণ্য উৎপাদনে বিপজ্জনক পদার্থ ব্যবহারের মানমাত্রা

ঝুঁকিপূর্ণ বর্জ্য (ই-বর্জ্য) ব্যবস্থাপনা বিধিমালা, ২০২১

(১) প্রত্যেক ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক পণ্য প্রস্তুতকারক তাহার পণ্য উৎপাদনে বিপজ্জনক পদার্থ ব্যবহারের ক্ষেত্রে এই বিধিমালার তফসিল ৩ এ বর্ণিত মানমাত্রা অনুসরণ করিবে।

(২) ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক পণ্য উৎপাদনে বিপজ্জনক পদার্থ ব্যবহার এই বিধিমালা কার্যকর হইবার দিন হইতে ৫ (পাঁচ) বৎসরের মধ্যে উপ-বিধি (১) এ বর্ণিত মানমাত্রার সহিত সামঞ্জস্যপূর্ণ করিবার জন্য হ্রাস করিতে হইবে:

তবে শর্ত থাকে যে, সরকার প্রয়োজনে এই সময়সীমা বর্ধিত করিতে পারিবে।

(৩) ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক পণ্যে বিপজ্জনক পদার্থ ব্যবহার হ্রাসকরণের ক্ষেত্রে হ্রাসকরণ সংক্রান্ত যাবতীয় তথ্য অর্থাৎ যে সকল বিপজ্জনক পদার্থ হ্রাস করা হইয়াছে এবং যে সকল বিপজ্জনক পদার্থ বিদ্যমান রহিয়াছে তাহা পণ্য তথ্য বুকলেটে (product information booklet) সংযোজন করিতে হইবে।

তথ্যসূত্র: ঝুঁকিপূর্ণ বর্জ্য (ই-বর্জ্য) ব্যবস্থাপনা বিধিমালা, ২০২১ — এস. আর. ও. নং ১৮৭-আইন/২০২১, তারিখ ৩ জুন ২০২১; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১০ জুন ২০২১, গেজেট PDF-এর পৃষ্ঠা ৭। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।

এই বিধিতে উল্লিখিত তফসিল: তফসিল-৩