RMG Code — Rules for a Better TomorrowRMG Code
পরিবেশ আইন
বিধি২৩

সরকারি প্রতিষ্ঠানসমূহের দায়িত্ব

ঝুঁকিপূর্ণ বর্জ্য (ই-বর্জ্য) ব্যবস্থাপনা বিধিমালা, ২০২১

(১) অধিদপ্তর, সিটি কর্পোরেশন এবং পৌরসভাসহ সরকারের অন্যান্য সংশ্লিষ্ট স্থানীয় সরকার প্রতিষ্ঠান ই-বর্জ্য সংগ্রহ, পুনঃচক্রায়ন, পুনঃব্যবহার এবং ধ্বংস সম্পর্কিত কার্যাবলি তদারকি করিবে:

তবে শর্ত থাকে যে, পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তার বিষয়টি অধিদপ্তর এবং সংশ্লিষ্ট সরকারি সংস্থা কর্তৃক পর্যবেক্ষণ করা হইবে।

(২) সিটি করপোরেশন ও পৌরসভাসমূহ উহাদের গৃহস্থালি বর্জ্য ফেলিবার স্থানে একটি সুনির্দিষ্ট স্থান ই-বর্জ্য ফেলিবার জন্য চিহ্নিত করিবে।

(৩) অধিদপ্তর, স্থানীয় সরকার প্রতিষ্ঠান, ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক পণ্য উৎপাদনকারী, আমদানিকারী এবং সরবরাহকারীগণ ই-বর্জ্য সংগ্রহ কেন্দ্রে জমা প্রদান বা পৌঁছাইয়া দেওয়ার বিষয়ে জনগণের মধ্যে সচেতনতা তৈরি করিবে।

তথ্যসূত্র: ঝুঁকিপূর্ণ বর্জ্য (ই-বর্জ্য) ব্যবস্থাপনা বিধিমালা, ২০২১ — এস. আর. ও. নং ১৮৭-আইন/২০২১, তারিখ ৩ জুন ২০২১; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১০ জুন ২০২১, গেজেট PDF-এর পৃষ্ঠা ৯। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।