বিধি১১
বিপজ্জনক বর্জ্য সংক্রান্ত শিল্প প্রতিষ্ঠান ও কারখানার বার্ষিক প্রতিবেদন
বিপজ্জনক বর্জ্য ও জাহাজভাঙ্গার বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা, ২০১১
জাহাজভাঙ্গা ইয়ার্ডসহ প্রত্যেক শিল্প প্রতিষ্ঠান ও কারখানার পরিচালনকারী প্রত্যেক জানুয়ারী মাসের ৩১ তারিখের মধ্যে পূর্ববর্তী ৩১শে ডিসেম্বর তারিখে সমাপ্ত বৎসরে উৎপাদিত ও পরিত্যাজনকৃত বিপজ্জনক বর্জ্য সংক্রান্ত বার্ষিক প্রতিবেদন ছক-১ অনুসারে মহাপরিচালকের নিকট দাখিল করিবেন।
তথ্যসূত্র: বিপজ্জনক বর্জ্য ও জাহাজভাঙ্গার বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা, ২০১১ — এস. আর. ও নং ৩৬৯-আইন/২০১১, তারিখ ২১ ডিসেম্বর ২০১১; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ২২ ডিসেম্বর ২০১১, গেজেট PDF-এর পৃষ্ঠা ১০। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।