RMG Code — Rules for a Better TomorrowRMG Code
পরিবেশ আইন
বিধি৬

প্রারম্ভিক নিরাপত্তা প্রতিবেদন

বিপজ্জনক বর্জ্য ও জাহাজভাঙ্গার বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা, ২০১১

(১) বিপজ্জনক পদার্থ বা বিপজ্জনক বর্জ্য ব্যবহৃত হয় বা গুদাম বা দোকানে সংরক্ষণ করা হয় বা পরিবহণ, বিক্রয়, পরিশোধন, পুনর্ব্যবহার বা পরিত্যাজন করা হয় এইরূপ কার্যক্রম পরিচালনকারী, সংশ্লিষ্ট কার্যক্রম শুরু করিবার অন্যূন ৬০ (ষাট) দিন পূর্বে তফসিল ৫ এ উল্লিখিত তথ্য সম্বলিত একটি প্রতিবেদন অধিদপ্তরের মহাপরিচালকের নিকট দাখিল করিবেন।

(২) এই বিধিমালা কার্যকর হইবার পূর্ব হইতেই চলমান কোন কার্যক্রমের ক্ষেত্রে, উক্ত কার্যক্রম পরিচালনাকারী এই বিধিমালা কার্যকর হইবার তারিখ হইতে ৬ (ছয়) মাসের মধ্যে তফসিল ৫ এ উল্লিখিত তথ্য সম্বলিত একটি প্রতিবেদন অধিদপ্তরের মহাপরিচালকের নিকট দাখিল করিবেন।

(৩) উপ-বিধি (১) বা (২) এ উল্লিখিত প্রতিবেদন প্রাপ্তির পর অধিকতর তথ্যের প্রয়োজন হইলে তাহা স্পষ্টভাবে উল্লেখপূর্বক প্রারম্ভিক নিরাপত্তা প্রতিবেদন প্রাপ্তির তারিখ হইতে ১৫ (পনের) দিনের মধ্যে মহাপরিচালক, সংশ্লিষ্ট পরিচালনকারীর নিকট পত্র দিবেন এবং উক্ত পত্র প্রাপ্তির ১৫ (পনের) দিনের মধ্যে সংশ্লিষ্ট পরিচালনকারী চাহিত তথ্যসম্বলিত একটি সম্পূরক প্রতিবেদন মহাপরিচালকের নিকট দাখিল করিবেন।

তথ্যসূত্র: বিপজ্জনক বর্জ্য ও জাহাজভাঙ্গার বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা, ২০১১ — এস. আর. ও নং ৩৬৯-আইন/২০১১, তারিখ ২১ ডিসেম্বর ২০১১; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ২২ ডিসেম্বর ২০১১, গেজেট PDF-এর পৃষ্ঠা ৮। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।

এই বিধিতে উল্লিখিত তফসিল: তফসিল-৫