দুর্ঘটনা সম্পর্কে অবহিতকরণ
(১) জাহাজভাঙ্গা ইয়ার্ডসহ কোন পরিচালনকারীর কার্যক্রম স্থলে বা পাইপলাইনে দুর্ঘটনা সংঘটিত হইলে সংশ্লিষ্ট পরিচালনকারী উক্ত দুর্ঘটনা সংঘটিত হওয়ার ৪৮ (আটচল্লিশ) ঘন্টার মধ্যে তফসিল ৭ অনুসারে প্রাসঙ্গিক তথ্যাদি মহাপরিচালককে অবহিত করিবেন।
(২) মহাপরিচালক কোন পরিচালনকারীর কার্যক্রম স্থলে বা পাইপলাইনে দুর্ঘটনা সংঘটিত হওয়ার খবর পাওয়ার সাথে সাথে সেখানে এক বা একাধিক উপযুক্ত কর্মকর্তা প্রেরণ করিবেন।
(৩) উপ-বিধি (২) এ উল্লিখিত কর্মকর্তা বা কর্মকর্তাগণ ঘটনাস্থল হইতে ফিরিয়া আসিবার ৪৮ (আটচল্লিশ) ঘন্টার মধ্যে উক্ত দুর্ঘটনার কারণ ও পরিণাম সংক্রান্ত বিস্তারিত লিখিত বা মুদ্রিত প্রতিবেদন মহাপরিচালকের নিকট দাখিল করিবেন।
(৪) মহাপরিচালক ৩১শে মার্চ তারিখের মধ্যে পূর্ববর্তী বৎসরে সমগ্র দেশে সংঘটিত বড় দুর্ঘটনা ও অন্যান্য দুর্ঘটনার বার্ষিক বিবরণ মন্ত্রণালয়ের নিকট দাখিল করিবেন এবং মন্ত্রণালয়ের সচিব উক্ত বিবরণ কমিটির পরবর্তী সভায় উপস্থাপন করার পদক্ষেপ গ্রহণ করিবেন।
তথ্যসূত্র: বিপজ্জনক বর্জ্য ও জাহাজভাঙ্গার বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা, ২০১১ — এস. আর. ও নং ৩৬৯-আইন/২০১১, তারিখ ২১ ডিসেম্বর ২০১১; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ২২ ডিসেম্বর ২০১১, গেজেট PDF-এর পৃষ্ঠা ১০। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।
এই বিধিতে উল্লিখিত তফসিল: তফসিল-৭