RMG Code — Rules for a Better TomorrowRMG Code
পরিবেশ আইন
বিধি৪

ব্যবস্থাপনা কোষ

বিপজ্জনক বর্জ্য ও জাহাজভাঙ্গার বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা, ২০১১

(১) অধিদপ্তর বিপজ্জনক বর্জ্য ও জাহাজভাঙ্গার বর্জ্য ব্যবস্থাপনা কোষ নামে একটি কোষ গঠন করিবে।

(২) কোষ, কমিটির সাচিবিক দায়িত্ব পালন করিবে এবং উক্ত কমিটির নথিপত্র যথাযথভাবে সংরক্ষণ করিবে।

(৩) কোষ, অধিদপ্তরের দাখিলকৃত বিপজ্জনক বর্জ্য ও জাহাজভাঙ্গার বর্জ্য সংক্রান্ত সকল চিঠিপত্র প্রক্রিয়া করিবে এবং বিপজ্জনক ও জাহাজভাঙ্গার বর্জ্য সংক্রান্ত যাবতীয় তথ্য উপাত্ত সংগ্রহ, সংরক্ষণ ও প্রক্রিয়া করিবে।

(৪) কোষ প্রত্যেক বৎসরের আগষ্ট মাসের মধ্যে পূর্ববর্তী ডিসেম্বর মাসে সমাপ্ত বৎসরের বিপজ্জনক বর্জ্য ও জাহাজভাঙ্গার বর্জ্য সংক্রান্ত একটি প্রতিবেদন প্রস্তুত করিবে এবং উক্ত প্রতিবেদন কমিটির নিকট দাখিল করিবে।

তথ্যসূত্র: বিপজ্জনক বর্জ্য ও জাহাজভাঙ্গার বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা, ২০১১ — এস. আর. ও নং ৩৬৯-আইন/২০১১, তারিখ ২১ ডিসেম্বর ২০১১; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ২২ ডিসেম্বর ২০১১, গেজেট PDF-এর পৃষ্ঠা ৭। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।