RMG Code — Rules for a Better TomorrowRMG Code
পরিবেশ আইন
বিধি৯

দুর্ঘটনা সম্পর্কে স্থানীয় জনসাধারণের সচেতনতা সৃষ্টি

বিপজ্জনক বর্জ্য ও জাহাজভাঙ্গার বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা, ২০১১

শিল্প প্রতিষ্ঠান বা পাইপলাইন চালু করিবার পূর্বে এবং ক্ষেত্রমত, পূর্ব হইতে চালু শিল্প প্রতিষ্ঠান বা পাইপলাইনের ক্ষেত্রে এই বিধিমালা কার্যকর হইবার তারিখ হইতে ৯০ (নব্বই) দিনের মধ্যে প্রত্যেক পরিচালনকারী সম্ভাব্য দুর্ঘটনার প্রকৃতি, দুর্ঘটনার সময় ও দুর্ঘটনার অব্যবহিত পর করণীয় ও অকরণীয় সম্পর্কে স্থানীয় জনসাধারণের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ বা ক্ষেত্রমত, পৌরসভা বা সিটি কর্পোরেশনের মাধ্যমে ব্যাপক প্রচার কার্য পরিচালনার উদ্যোগ গ্রহণ করিবেন।

তথ্যসূত্র: বিপজ্জনক বর্জ্য ও জাহাজভাঙ্গার বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা, ২০১১ — এস. আর. ও নং ৩৬৯-আইন/২০১১, তারিখ ২১ ডিসেম্বর ২০১১; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ২২ ডিসেম্বর ২০১১, গেজেট PDF-এর পৃষ্ঠা ৯। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।