RMG Code — Rules for a Better TomorrowRMG Code
মজুরি CO₂e
ধারা৩৪৫গ

জবরদস্তি-শ্রম নিষিদ্ধকরণ

২০২৬ সালে সংশোধিত

পাঠ হালনাগাদ: বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন, ২০২৬ পর্যন্ত (কার্যকর ১০ এপ্রিল ২০২৬) · এই ধারায় সর্বশেষ পরিবর্তন: বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন, ২০২৬ · যাচাই: ০৭ অক্টোবর ২০২৬

আইনের টেক্সট

১[৩৪৫গ। (১) কোনো ব্যক্তি কোনো শ্রমিককে জোরপূর্বক বা বাধ্যতামূলক শ্রমে নিযুক্ত করিতে পারিবে না।

(২) কোনো ব্যক্তি অন্য কাউকে জোরপূর্বক বা বাধ্যতামূলক শ্রমে নিয়োগ বা ব্যবহারে সহায়তা করিতে পারবে না।]

সংশোধনী টীকা (১)
  1. ধারা ৩৪৫গ বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন, ২০২৬ (২০২৬ সনের ৪৩ নং আইন) এর ৮৬ ধারাবলে সন্নিবেশিত।

তথ্যসূত্র: বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ (২০০৬ সনের ৪২ নং আইন), ধারা ৩৪৫গ — bdlaws.minlaw.gov.bd। সংকলিত পাঠ: বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন, ২০২৬ (২০২৬ সনের ৪৩ নং আইন, ১০ এপ্রিল ২০২৬ থেকে কার্যকর) পর্যন্ত। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬।

সংশ্লিষ্ট বিধি

বাংলাদেশ শ্রম বিধিমালা, ২০১৫ · এস.আর.ও. নং ২৯১-আইন/২০১৫, বাংলাদেশ গেজেট (অতিরিক্ত) ১৫ সেপ্টেম্বর ২০১৫
সংশোধন: বাংলাদেশ শ্রম (সংশোধন) বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৮৪-আইন/২০২২, তারিখ ২৫ আগস্ট ২০২২, গেজেট ১ সেপ্টেম্বর ২০২২

এই ধারার সাথে সরাসরি সংযুক্ত কোনো বিধি নেই। প্রয়োজনে বিধিমালা দেখুন।

তথ্যসূত্র: বাংলাদেশ শ্রম বিধিমালা, ২০১৫ — এস.আর.ও. নং ২৯১-আইন/২০১৫, বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১৫ সেপ্টেম্বর ২০১৫; বাংলাদেশ শ্রম (সংশোধন) বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৮৪-আইন/২০২২, তারিখ ২৫ আগস্ট ২০২২; গেজেট ১ সেপ্টেম্বর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি সরকারি উৎস: বাংলাদেশ গেজেট (dpp.gov.bd)

বাস্তবায়ন নির্দেশিকা

কারখানার করণীয়সব মালিক ও ব্যক্তির জন্য প্রযোজ্য: কোনো শ্রমিককে জোরপূর্বক বা বাধ্যতামূলক শ্রমে নিয়োগ বা তাতে সহায়তা নিষিদ্ধ।

করণীয় (ধাপে ধাপে)

  1. লিখিত forced labour নিষিদ্ধকরণ নীতি তৈরি করে notice board-এ দিন এবং recruitment ও subcontractor চুক্তিতে অন্তর্ভুক্ত করুন।
  2. শ্রমিকের মূল সনদ, পরিচয়পত্র বা জামানত জমা রাখবেন না এবং recruitment fee নেওয়া হয়নি তা নিশ্চিত করুন।
  3. OT সম্পূর্ণ স্বেচ্ছায় এবং লিখিত সম্মতিতে করান; চাকরি ছাড়ার অধিকার বাধাগ্রস্ত করবেন না।
  4. ঠিকাদার ও labour supplier-এর কাজ নিয়মিত যাচাই করুন, কারণ সহায়তাকারীও দায়ী।

যে নথি রাখতে হবে

  • forced labour নিষিদ্ধকরণ নীতি
  • স্বেচ্ছা OT সম্মতিপত্র
  • ঠিকাদার চুক্তি ও যাচাই রেকর্ড
দায়িত্ব
HR ও Compliance
Audit ও পরিদর্শনে যা দেখা হয়

নথি জমা রাখা, recruitment fee, বাধ্যতামূলক OT এবং চাকরি ছাড়ায় বাধা আছে কি না শ্রমিক সাক্ষাৎকার ও রেকর্ডে দেখা হয়।

খেয়াল রাখুন

ধারাটি ২০২৬ সংশোধনে নতুন সন্নিবেশিত।

না মানলে

ধারা ৩০৭খ অনুযায়ী ধারা ৩৪৫গ লঙ্ঘন করলে ২০ হাজার থেকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড হতে পারে।

নির্দেশিকা ব্যবহারিক সহায়তার জন্য, আইনি পরামর্শ নয়। Buyer code আইনের চেয়ে কঠোর হলে কঠোরটি মানুন।

EPZ-এর সাথে পার্থক্য

EPZ-এর সাথে পার্থক্য

BLA (২০২৬): জোরপূর্বক বা বাধ্যতামূলক শ্রমে নিয়োগ বা তাতে সহায়তা নিষেধ, দণ্ড ধারা ৩০৭খ-এ। EPZ ধারা ১৭৬: জোরপূর্বক বা বল প্রয়োগে নিয়োগ নিষেধ; সহায়তার উল্লেখ ও আলাদা দণ্ড নেই।

EPZ ধারা ১৭৬ পাশাপাশি দেখুন

BLA ধারা ৩৪৫গ · জবরদস্তি-শ্রম নিষিদ্ধকরণ

১[৩৪৫গ। (১) কোনো ব্যক্তি কোনো শ্রমিককে জোরপূর্বক বা বাধ্যতামূলক শ্রমে নিযুক্ত করিতে পারিবে না।

(২) কোনো ব্যক্তি অন্য কাউকে জোরপূর্বক বা বাধ্যতামূলক শ্রমে নিয়োগ বা ব্যবহারে সহায়তা করিতে পারবে না।]

EPZ ধারা ১৭৬ · জোরপূর্বক বা বল প্রয়োগে কর্মে নিয়োগে বাধা-নিষেধ

১৭৬। কোনো শিল্প প্রতিষ্ঠানে কোনো কর্মে জোরপূর্বক বা বল প্রয়োগে কোনো ব্যক্তিকে নিয়োগ করা যাইবে না।