ধারা২৩
সাময়িক বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা
বিদ্যুৎ আইন, ২০১৮
২৩। (১) কোন গ্রাহক কোন কারণে সাময়িক সময়ের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখিতে ইচ্ছুক হইলে, তিনি উক্ত বিষয়টি সংশ্লিষ্ট বিতরণ লাইসেন্সিকে লিখিতভাবে অবহিত করিবেন।
(২) উপ-ধারা (১) এর অধীন অবহিত হইবার পর বিতরণ লাইসেন্সি উক্ত গ্রাহকের বিদ্যুৎ সরবরাহ বন্ধ করিতে পারিবে।
(৩) উপ-ধারা (২) এর অধীন কোন গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বন্ধ করা হইলে, উক্ত গ্রাহককে বিদ্যুতের মূল্য ব্যতীত অন্যান্য চার্জ প্রদান করিতে হইবে।
তথ্যসূত্র: বিদ্যুৎ আইন, ২০১৮ (২০১৮ সনের ৭ নং আইন), ধারা ২৩ — bdlaws.minlaw.gov.bd। হালনাগাদ: ০৮ নভেম্বর ২০২৬।