ধারা২৬
সরবরাহ এলাকার বাহিরে বিদ্যুৎ সরবরাহ
বিদ্যুৎ আইন, ২০১৮
২৬। এই আইনের অন্যান্য বিধানে যাহা কিছুই থাকুক না কেন, সরকার লিখিত আদেশ দ্বারা এবং উপযুক্ত শর্ত এবং বিধি-বিধান সাপেক্ষে, কোন লাইসেন্সিকে তাহার সরবরাহ এলাকার বাহিরে কোন ব্যক্তিকে বিদ্যুৎ সরবরাহ এবং এতদুদ্দেশ্যে প্রয়োজনীয় পূর্তকর্ম সম্পাদনের জন্য অনুমতি প্রদান করিতে পারিবে।
তথ্যসূত্র: বিদ্যুৎ আইন, ২০১৮ (২০১৮ সনের ৭ নং আইন), ধারা ২৬ — bdlaws.minlaw.gov.bd। হালনাগাদ: ০৮ নভেম্বর ২০২৬।