RMG Code — Rules for a Better TomorrowRMG Code
মজুরি CO₂e
হোম · নিরাপত্তা · বিদ্যুৎ আইন · ধারা ৩১ · দুর্ঘটনা ও পরিদর্শন
ধারা৩১

প্রধান বিদ্যুৎ পরিদর্শক এবং বিদ্যুৎ পরিদর্শক

বিদ্যুৎ আইন, ২০১৮

৩১। (১) সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, একজন প্রধান বিদ্যুৎ পরিদর্শক এবং প্রয়োজনীয় সংখ্যক বিদ্যুৎ পরিদর্শক নিয়োগ করিতে পারিবে।

(২) প্রধান বিদ্যুৎ পরিদর্শক এবং বিদ্যুৎ পরিদর্শক নিয়োগ এবং তাহাদের দায়িত্ব, ক্ষমতা ও কর্মের শর্তাবলি বিধি দ্বারা নির্ধারিত হইবে।

তথ্যসূত্র: বিদ্যুৎ আইন, ২০১৮ (২০১৮ সনের ৭ নং আইন), ধারা ৩১ — bdlaws.minlaw.gov.bd। হালনাগাদ: ০৮ নভেম্বর ২০২৬।