ধারা৩৭
অবৈধ, ত্রুটিযুক্ত বিদ্যুৎ সরবরাহ করিবার দণ্ড
বিদ্যুৎ আইন, ২০১৮
৩৭। কোন লাইসেন্সি-
(ক) ধারা ২৬ এর বিধান সাপেক্ষে, সরবরাহ এলাকার বাহিরে বিদ্যুৎ সরবরাহ করিলে বা কোন বিদ্যুৎ লাইন বা পূর্তকর্ম স্থাপন করিলে;
(খ) এই আইন বা বিধির কোন বিধান লঙ্ঘন করিলে বা যুক্তিসঙ্গত কারণ ব্যতীত বিদ্যুৎ সরবরাহ বন্ধ করিলে; অথবা
(গ) ত্রুটিযুক্ত বিদ্যুৎ লাইন স্থাপন করিলে;
উহা হইবে একটি অপরাধ এবং তজ্জন্য উক্ত লাইসেন্সি অথবা অপরাধ সংশ্লিষ্ট ব্যক্তি বা ব্যক্তিগণ অনধিক ১ (এক) বৎসর কারাদণ্ড অথবা অনধিক ১ (এক) লক্ষ টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডনীয় হইবেন।
তথ্যসূত্র: বিদ্যুৎ আইন, ২০১৮ (২০১৮ সনের ৭ নং আইন), ধারা ৩৭ — bdlaws.minlaw.gov.bd। হালনাগাদ: ০৮ নভেম্বর ২০২৬।