বিধি ২৪
ইমারতের ব্যবহার ঢাকা মহানগর ইমারত বিধিমালা, ২০২৫
সহজ কথায় বসবাস বা ব্যবহার সনদ ছাড়া কোনো ভবন, ফ্লোর বা স্পেস আবাসিক, বাণিজ্যিক, শিল্প বা অন্য কাজে ব্যবহার করা যাবে না। সনদে লেখা ব্যবহারের বাইরে ব্যবহার করা বা অন্যকে করতে দেওয়া যাবে না। সনদ ছাড়া নতুন ইউটিলিটি সংযোগ, হস্তান্তর, নামজারি বা রেজিস্ট্রেশন হবে না। বিক্রেতা, ডেভেলপার বা প্রতিনিধি নতুন মালিক বা ব্যবহারকারীকে সনদের কপি দেবেন।
বাংলা সারকথা RMG Code-এর, হুবহু পাঠ নয়। আইনি কাজে মূল গেজেট দেখুন।
মূল পাঠ: গেজেটের পৃষ্ঠা ১৩৪৪১ (PDF-এর পাতা ৩৩) খুলুন →
কারখানার জন্য অনুমোদিত ব্যবহারের বাইরে (যেমন আবাসিক ভবনে কারখানা বা গুদাম) ব্যবহার করা যায় না। মূল আইনেও এটা নিষেধ: ইমারত নির্মাণ আইনের ধারা ৩ক ।
তথ্যসূত্র: ঢাকা মহানগর ইমারত বিধিমালা, ২০২৫ (এস.আর.ও. নং ৪৬৯-আইন/২০২৫, তারিখ ১১ ডিসেম্বর ২০২৫), বাংলাদেশ গেজেট, অতিরিক্ত, ১৪ ডিসেম্বর ২০২৫, পৃষ্ঠা ১৩৪৪১। হালনাগাদ: ০৮ নভেম্বর ২০২৬।